বরগুনার তালতলীতে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মরিয়ম বেগম নামের এক নারীর বিরুদ্ধে নিজেই নিজের মাথা ‘কেটে’ সৎ ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে মামলার স্বাক্ষীরা জানিয়েছেন, ‘দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে, তখন মরিয়মের মাথায় কোন আঘাতের চিহ্ন দেখিনি।’বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।জানা গেছে, পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামের মৃত. আমজেদ ফরাজীর ছোট স্ত্রীর মেয়ে মরিয়ম বেগম। দীর্ঘদিন ধরে তার সৎ ভাই নাসির ফরাজী, সেলিম ফরাজী ও চুন্নুু ফরাজীর সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে সম্প্রতি ওই জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে চলতি বছরের ২৬ অক্টোবর মরিয়ম বেগম নিজেই নিজের মাথা ‘কেটে’ নাটক সাজিয়ে সৎ তিন ভাইসহ ৫ জনকে আসামি করে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলার প্রতিবাদ ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন।মানববন্ধনে বক্তারা বলেন, ‘মরিয়ম বেগম নিজেই নিজের মাথা ‘কেটে’ নাটক সাজিয়ে সৎ ভাইদের বিরুদ্ধে সাজানো মামলা করেছেন। এতে নিরপরাধ মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। তিনি নারী হওয়ার সুযোগ নিয়ে এলাকার মানুষের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই সাজানো মামলার বিষয়টি দ্রুত তদন্ত কওে সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে নির্দোষ লোকজনদের হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক।’মামলার প্রধান সাক্ষী মারজিয়া বেগম বলেন, ‘আমি মরিয়মের চিৎকার শুনে তার ঘরে যাই। দেখি সে বোকরা পড়ে আছে। এময় তার শরীরে বা মাথায় কোনো আঘাতের চিহ্নও দেখিনি। যদিও দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে।’ আরেক সাক্ষী কহিনুর বেগম বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমি কিছুই জানি না। পরে গ্রামের লোক মুখে শুনেছি মামলা হয়েছে। সেখানে আমাকে স্বাক্ষী রাখা হয়েছে। মরিয়মের মাথা কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। আমি আদালতে মিথ্যা সাক্ষী দিতে পারব না।’প্রত্যক্ষদর্শী জাকির ফরাজী বলেন, ‘দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে ঠিকই, কিন্তু মরিয়মের মাথায় কেউ আঘাত করেনি। এটি সম্পূর্ণ সাজানো নাটক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।’তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘কাউকে অন্যায়ভাবে হয়রানি করার সুযোগ নেই। এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন ২৭ বিজিবি এর দায়িত্বপূর্ণ কচুছড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) Read more

এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট
এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) তেল ও শিল্প উপকরণ আমদানির নামে প্রায় ২ কোটি ৫৫ Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে হলে চলতি মাসের বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। Read more

দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি
দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি

গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের দেরিতে পৌঁছানোতে ক্ষুব্ধ হয়ে এক দোকানি পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে Read more

মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে স্মারকলিপি
মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে স্মারকলিপি

মৌলভীবাজার সরকারি কলেজের হোস্টেল ও ব্যবস্থাপনার অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের আলোকে নিয়ে আসা প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী Read more

রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প
রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন