বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সিলেটে জামায়াতে ইসলামী আয়োজিত সুধি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, সকল ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোকে সঙ্গে নিয়েই আগামীতে পথ চলতে চায় জামায়াত ইসলামী। দল ও ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না।’ জামায়াত প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করে না দাবি করে তিনি বলেন, ‘প্রতিশোধের রাজনীতি করলে ৫ আগস্ট দেশ বধ্যভূমিতে পরিণত হতো।’ শফিকুর রহমান বলেন, ‘রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়। উজাড় করে দিতে হয়। কিন্তু দেশের রাজনীতিকরা নির্বাচিত হলেই ইবাদতকে খাজনায় পরিণত করে।’ তিনি বলেন, ‘অসৎ রাজনীতিকরা নিজেদের স্বার্থে পুলিশকে অপরাধে জড়িত করেছিল। দেশ চালাতে পুলিশ লাগবেই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ আমলে স্বাভাবিকভাবে কথা বলার স্বাধীনতা ছিল না। যখন তখন যে কেউ অদৃশ্য হয়ে যেত। জামায়াতকে নির্মূল করতে বারবার হুমকি দেওয়া হয়েছে। জামায়াত নেতাকর্মীরা নিজেদের বাড়িঘরের থাকতে পারতেন না।’ জামায়াত সরকার গঠন করলে সরকারি জামায়াতের এমপিরা সরকারি বাড়তি সুবিধা নেবে না বলেও জানান তিনি। নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সুধি সমাবেশে দলের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে Read more

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আব্দুল আহাদ মল্লিক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ Read more

আজ আষাঢ়ের প্রথম দিন
আজ আষাঢ়ের প্রথম দিন

আজ ১৪৩২ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে Read more

লৌহ মানব কারাতে যশোরের মোহন
লৌহ মানব কারাতে যশোরের মোহন

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হয়েছেন Read more

উপস্থাপনা দিয়ে ফিরলেন মুমতাহিনা টয়া
উপস্থাপনা দিয়ে ফিরলেন মুমতাহিনা টয়া

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।কাজের বাইরে Read more

৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন