খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এ অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় মুহাম্মাদ আলী সানা (৯২) বার্ধক্যজনিত কারণে খুলনায় বড় ছেলে নৌবাহিনী অফিসার (অব.) সিরাজুল ইসলামের বাসায় ইন্তেকাল করেন।পারিবারিক সূত্রে জানা যায়, মুহাম্মাদ আলী সানাকে গ্রামের বাড়ি কয়রায় দাফনের উদ্দেশ্যে খুলনা থেকে নিয়ে আসার পথে তার স্ত্রী সওদা বেগম (৮১) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তিনিও ইন্তেকাল করেন। মরহুম মুহাম্মাদ আলী সানা ও সওদা বেগম  দম্পতি ৬ পুত্র ও ৪ কন্যা সন্তান, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মুহাম্মাদ আলী সানার পিতার নাম মৃত আব্দুল গফুর সানা ও মরহুমা সওদা বেগমের পিতার নাম মাওলানা রহিম বক্স মোল্লা।বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার শিমলারআইট-অন্তাবুনিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে শিমলারআইট জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন মরহুম মুহাম্মাদ আলী সানা ও মরহুমা সওদা বেগম  দম্পতির সেজো ছেলে হাফেজ দিদারুল ইসলাম।স্থানীয় বাসিন্দারা  জানান, এটি একটি বিরল ঘটনা। এরকম স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যু কখনো আমরা দেখিনি। স্বামী-স্ত্রী একজনের প্রতি আরেকজনের এতটাই ভালোবাসা ছিল যে, একজনের মৃত্যু আরেকজন সইতে না পারায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু ঘটেছে। একই সঙ্গে একই দিনে একই স্থানে তাদের দাফন সম্পন্ন করা হচ্ছে। এমনকি তাদের মধ্যে এতটাই মিল মহব্বত ছিল তারা স্বামী-স্ত্রী দুজন একই সঙ্গে পবিত্র হজ পালন করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই সন্তানকে সাথে নিয়ে ডাকসুর মনোনয়ন নিলেন শিক্ষার্থী
দুই সন্তানকে সাথে নিয়ে ডাকসুর মনোনয়ন নিলেন শিক্ষার্থী

দুই সন্তানকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়ন ফরম নিলেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। শনিবার Read more

হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন Read more

বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি
বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি

কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এবারই তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে। ঈদে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন Read more

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে অনিয়ম হয়নি : খাদ্য মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে অনিয়ম হয়নি : খাদ্য মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (২৮ Read more

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) Read more

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করছে।রোববার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন