রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার পীরগাছা বারইপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।নিহতের নাম কনা আক্তার। তিনি বারইপাড়া গ্রামের মো. সবুজের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, কনা আক্তার ও তাঁর স্বামী মো. সবুজের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার দিন সকাল থেকে তাঁদের মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয়রা জানান। পরে বেলা ১২টার দিকে কনা আক্তার তাঁর নিজ বসতঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।গৃহবধূর আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পারিবারিক কলহ থেকে এমন ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।স্থানীয়রা জানান, আজকের এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। কনা আক্তারের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার Read more

শরীয়তপুর জমি বিরোধের জেরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা
শরীয়তপুর জমি বিরোধের জেরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা

শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি কর্মী রফিক সরদারের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৫ Read more

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে এখানকার জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ববিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ববিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে Read more

নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত
নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন। প্রবাসী নামে দায়েরকৃত একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার Read more

২৪ ঘণ্টায় গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
২৪ ঘণ্টায় গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন