বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে বিজিবি ভারতীয় ট্রাকচালককে আটক করেছে। তার ট্রাকে ২৭২ কেজি সীসা ও বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাকটি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় ভারতীয় ট্রাকচালক সমির পালকে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরাঙ্গ পালের ছেলে।বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) রতন সরকার জানান, “পণ্য খালাসবাহী ট্রাকটি আনলোড করার পর পাথরের সাইড থেকে সরাসরি ভারতে যাওয়ার পথে বিজিবি চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এতে ২৭২ কেজি সীসা এবং ঔষধ জব্দ করা হয়।”বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান, জব্দকৃত ঔষধের মধ্যে রয়েছে,ওসিকিন (৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট,ওসিমার্ট (৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট জব্দকৃত সীসা ও ঔষধ বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় ট্রাকচালকের সহযোগিতায় সীসা ও ঔষধ চোরাচালানের উদ্দেশ্যে এ ধরনের পণ্য ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনার দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা
সোনার দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা

দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে Read more

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন Read more

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা Read more

সংস্কার করা হবে বিচার বিভাগের: আসিফ নজরুল
সংস্কার করা হবে বিচার বিভাগের: আসিফ নজরুল

বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার করা হবে, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে Read more

গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা
গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরে ব্যতিক্রমী আয়োজনে এবারও অনুষ্ঠিত হয় বর্ষসেরা চা’প্রেমী সম্মাননা। ‘মাদক ছেড়ে চা ধরুন, মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ুন’ স্লোগানকে Read more

বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর
বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর

দুয়ারে কড়া নাড়ছে শীত। কয়েক দিনের শুষ্ক আবহাওয়ার পর এক পশলা বৃষ্টিতে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন