ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চাকচিক্য ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টারির মায়ামিতে নাম লিখিয়েছিলেন লিওনেল মেসি। ২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামির জার্সি গায়ে তোলার পর থেকেই মেসি এখন মায়ামি শহরের অন্যতম মুখ। এবার সেই শহরই যেন তার প্রতি ভালোবাসার প্রতিদান দিল প্রতীকীভাবে। তার হাতে তুলে দেওয়া হলো মায়ামির ‘চাবি’। মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ নিজ হাতে এই প্রতীকী চাবি তুলে দেন আর্জেন্টাইন অধিনায়কের হাতে। শহরের এক ব্যবসায়িক ফোরামে আয়োজিত অনুষ্ঠানে মেসিকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।মঞ্চে ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জ মাস বলেন, ‘তুমি এই শহরের মানুষের হৃদয় জয় করেছো, মেসি। এটা আমাদের পক্ষ থেকে ভালোবাসার এক ক্ষুদ্র উপহার।’ চাবি গ্রহণ করে মেসি জানান, ‘এটা আমার জন্য বড় সম্মানের। আমি সত্যিই কৃতজ্ঞ ও গর্বিত।’আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। অনুষ্ঠানেই এ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন মেসি। তিনি বলেন, ‘১৯৯৪ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন অধ্যায় শুরু করেছিল। আমি মনে করি এবারও তেমন কিছু ঘটবে। এটা যুক্তরাষ্ট্রের ফুটবল বিকাশের জন্য এক গুরুত্বপূর্ণ সময়।’শুধু মাঠ নয়, ফুটবলের বাইরের জীবন নিয়েও ভাবছেন মেসি। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘জীবনের এক সময় ফুটবল থেমে যাবে, সেটাই বাস্তবতা। আমি নতুন কিছু শেখার চেষ্টা করছি, নতুন এক দুনিয়ায় পা রাখার প্রস্তুতি নিচ্ছি। ধীরে ধীরে সেই পথে এগোচ্ছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যবসায়ীকে আটকের জেরে র‍্যাবের গাড়ি আটকে এলাকাবাসীর বিক্ষোভ
ব্যবসায়ীকে আটকের জেরে র‍্যাবের গাড়ি আটকে এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা পার্টস ব্যবসায়ী মোশারফ হোসেনকে র‌্যাব সদস্যরা আটকের প্রতিবাদে শ্রীপুর-বরমী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা Read more

মাদক আর অস্ত্রের অভয়ারণ্য নোয়াখালীর আন্ডারচর
মাদক আর অস্ত্রের অভয়ারণ্য নোয়াখালীর আন্ডারচর

নোয়াখালী সদরের দুর্গম জনপদ আন্ডারচর ইউনিয়ন এখন সন্ত্রাসীদের আস্তানা, মাদক সেবী ও মাদক কারবারিদের রমরমা ব্যবসায়ের অভয়ারণ্য। ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক Read more

বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মারা গেলেন মাও
বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মারা গেলেন মাও

ঢাকার বাড্ডায় বিস্ফোরণের ঘটনায় মেয়ের পর না ফেরার দেশে চলে গেলেন মা মানসুরা বেগম। এ ঘটনায় দগ্ধ তার স্বামী ও Read more

জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ
জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ

জুলাই অভ্যুত্থানে শহিদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা Read more

‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’
‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’

দাপুটে অভিনেত্রী, গম্ভীর ব্যক্তিত্ব আর সিরিয়ালে দৃঢ়চরিত্রের জন্য খ্যাত অঞ্জনা বসু। কিন্তু বাস্তব জীবনের এক অন্ধকার অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন