কক্সবাজারের চকরিয়ায় গত ১ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার অংশে ৪৮ কিলোমিটার এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার স্বীকার হচ্ছে। চকরিয়ার অধীনস্থ ৪৮ কিলোমিটার সড়কের প্রায় অংশ আঁকাবাঁকা। ফলে বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার অসংখ্য যাত্রী ও পথচারীর মৃত্যু হচ্ছে।  স্থানীয়রা জানান, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়ার অংশে সড়ক দুর্ঘটনা যেন আমাদের নিত্যসঙ্গী। আরকান সড়কের চকরিয়া অংশে ৪৮কিলোমিটার এলাকায় আমরা প্রতিদিন কোন না কোন জায়গায় সড়ক দুর্ঘটনার খবর পাই। এই মুহুর্তে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লাইন করা দরকার।স্থানীয়রা আরো জানান, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ছয় লাইন না করা পর্যন্ত সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এছাড়া সারাদেশ থেকে হাজার হাজার যানবাহন কক্সবাজার যাতায়াত করে। কিন্তু মহাসড়কটি দুই লাইন হওয়ায় যেমন তীব্র যানজট হয় তেমন সড়ক দুর্ঘটনার স্বীকারও হয়। তাই স্থানীয়দের দাবি হচ্ছে দ্রুত সময়ে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ছয় লাইনের উন্নীত করা। এছাড়া অনেক চালকগণ দ্রুত গতিতে বাসসহ অন্যান্য যানবাহন চালায়, যা ট্রাফিক আইন অনুযায়ী অনেক অপরাধযোগ্য। তাই ট্রাফিক পুলিশদের যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা দরকার। বিভিন্ন পরিবহনের চালকদের সাথে কথা বলে জানা যায়, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিন লবণভর্তি ট্রাক বা কাভার্ডভ্যান চলাচল করে। মহাসড়ককে লবণের গাড়ি চলাচল করার কারণে রাস্তা ভিজে পিছলে যায়। ফলে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় স্বীকার হয়।মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গত একমাসে সড়ক দুর্ঘটনা আমার এরিয়াতে ১৬জন লোক মারা যায়। এছাড়া অনেক যাত্রী বা লোক গুরুতর আহত হয়। যারা সামান্য আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। এছাড়া যারা গুরুতর আহত হয়ে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া আমরা প্রতিনিয়ত সকল স্তরের যানবাহন চালকগণদেরকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিভিন্ন নির্দেশনা থাকি। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, গত একমাসে আমার এরিয়ায় ১১জন যাত্রী মারা যায়। এছাড়া অসংখ্য যাত্রী আহত হয়। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সকল যানবাহন মালিকদেরকে চালকদের ব্যাপারে খোঁজ খবর রাখা দরকার। এছাড়া আমরা সকল যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য দিকনির্দেশনা দিয়ে থাকি।উল্লেখ্য গতকাল বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় যাত্রীবাহী বাস মারসা পরিবহনের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র

প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখি ঝড় ও ভারি বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিষ ভর্তি ধানগাছ হেলে পড়ে ধান Read more

চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে

নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহীন জঙ্গল থেকে বালি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার Read more

ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ
ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

২০০৫ সাল থেকে প্রতি বছর প্রকাশিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে প্রথমবারের মতো স্থান পেল না কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন খেলোয়াড়।বিশ্বজুড়ে প্রায় Read more

রায়গঞ্জে কলেজের জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে কলেজের জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের Read more

গকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ
গকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ

৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন