নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের অধিকাংশ জায়গায় উঠে গেছে পিচঢালাই, কোথাও তৈরি হয়েছে ছোট-বড় গর্ত, আবার কোথাও রাস্তা ভেঙে খানা-খন্দে পরিণত হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অনেক সময় বড় গর্তে আটকে পড়ে ট্রাক বাসসহ ভারী যানবাহন। এতে প্রতিদিনই ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা।স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের ভোগান্তির শেষ নেই। ছোট যানবাহন উল্টে দুর্ঘটনার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নড়াইল শহর থেকে যশোরের নওয়াপাড়া ও খুলনা যাওয়ার সহজ পথ হিসেবে ব্যবহৃত এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করেন।নড়াইল সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অনেক মানুষ কাজের খোঁজে নওয়াপাড়া ও খুলনাতে যান। এ ছাড়া, ওই অঞ্চলের শিল্পকারখানার পণ্যবাহী অসংখ্য গাড়িও এই সড়ক ব্যবহার করে। কিন্তু গোবরা থেকে আগদিয়া পর্যন্ত চার কিলোমিটার পথের এই জরাজীর্ণ অবস্থা যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি চরমে তুলেছে।স্থানীয় ভ্যানচালকরা বলেন, ‘গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত এই রাস্তা অনেক খারাপ। অনেক সময় ভ্যান, ইজিবাইক উল্টে যায়। উল্টে গিয়ে ভ্যান ও যাত্রীদের অনেক ক্ষতি হয়। মাঝেমধ্যে ইটসুরকির জোড়াতালি দিয়ে সড়কটিকে চলাচলের উপযোগী করার চেষ্টা হলেও তাতে তেমন কোনো সুফল মেলে না। ভারী গাড়ির চাপ আর বৃষ্টির পানিতে তা কয়েকদিনের মধ্যেই আবার পূর্বের অবস্থায় ফিরে যায়।’ তাই জোড়াতালি নয়, দ্রুত টেকসই সংস্কারের দাবি চলাচলকারীদের।মটরসাইকেল চালকরা বলেন, ‘আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি। রাস্তার এমন অবস্থা যে, গাড়ি নিয়ে বের হলে ভয় লাগে কখন উল্টে যায়। বৃষ্টি হলে তো আরও বিপদ।’এদিকে, সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নড়াইলের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর। তিনি বলেন, ‘আমি সম্প্রতি রাস্তাটি ভিজিট করেছি। রাস্তাটি আমাদের রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় আমরা প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি যে, আগামী ডিসেম্বরের মধ্যে চলাচলের উপযোগী করা হবে।’ তবে শুধু আশ্বাস নয়, প্রতিদিনের ভোগান্তি এড়াতে দ্রুত সড়কটির সংস্কার চান এলাকাবাসী ও  যাতায়াতকারীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে এক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার Read more

অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের সবাই দেশটির Read more

পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক
পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্থের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারীর Read more

আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতলেন বাংলাদেশি
আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতলেন বাংলাদেশি

দুই বছর ধরে চেষ্টার পর সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিট লটারিতে ভাগ্য খুলল প্রবাসী বাংলাদেশি হায়দার আলীর। লটারির সাপ্তাহিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন