ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জয় পেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেননি শাহিন। বুধবার (৫ নভেম্বর) ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং তারকা ব্যাটসম্যান বাবর আজম র‍্যাংকিংয়ে পিছিয়ে গেছেন।ব্যাটিং র‍্যাংকিংয়ে বাবর আজম এক ধাপ পিছিয়ে ৫০তম স্থানে নেমে গেছেন, তার রেটিং পয়েন্ট ৭২৮। অন্যদিকে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ফখর জামান দুজনই এক ধাপ এগিয়ে ২৩তম ও ২৬তম অবস্থানে আছেন।ভারতের রোহিত শর্মা ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর আফগানিস্তানের ইব্রাহিম জাদরান দ্বিতীয় স্থানে রয়েছেন।বোলিং র‍্যাংকিংয়ে পাকিস্তানের শাহিন আফ্রিদি একটি ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমেছেন, তার পয়েন্ট ৫৮৭। পাকিস্তানের আরেক বোলার নাসিম শাহ ১০ ধাপ উঠে ৩৩তম স্থানে পৌঁছেছেন,  তার পয়েন্ট ৫২৪।আফগান স্পিনার রশিদ খান ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। তার পরে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ আছেন দ্বিতীয় স্থানে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত
শাহজাদপুর সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর সরকারি কলেজের আয়োজনে সেমিনার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার Read more

ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান
ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে। Read more

হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় থাকতে পারে না: সারজিস
হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় থাকতে পারে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের Read more

ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ
ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা Read more

তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ
তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ

টানা তিন দিনের ছুটির সুযোগে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে উপচে পড়া ভিড় দেখা যাবে- এটাই ছিল হোটেল-মোটেল মালিক, ট্যুর Read more

তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত
তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁইছুঁই অবস্থানে রয়েছে। পানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন