নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।মঙ্গলবার (৪ নভেম্বর) মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন রাশিয়ার বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোযান তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন।তিনি জানায়, রাশিয়া বর্তমানে বুরেভেস্তনিক ও পোসেইডনের মতো শক্তিশালী ইউনিটের ওপর ভিত্তি করে নতুন প্রজন্মের অস্ত্র তৈরির কাজও শুরু করেছে। নতুন প্রজন্মের এ ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক স্তরে পৌঁছাবে। রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করছি।পুতিন বলেন, বুরেভেস্তনিক উন্নয়ন রাশিয়ার জনগণ ও দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এটি আগামী কয়েক দশক ধরে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।পুতিন আরও বলেন, এ বছর সার্মাত নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে।গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছিলেন, বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ক্ষেপণাস্ত্র প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।২০১৮ সালে পুতিন প্রথম বুরেভেস্তনিক ও পোসেইডন তৈরি করার ঘোষণা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এগুলো অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্যসম্পন্ন পারমাণুচালিত অস্ত্র ব্যবস্থা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

 বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর Read more

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সংগীতব্যক্তিত্ব মাহবুবা রহমান মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) Read more

চট্টগ্রাম নগরে পুকুর ভরাটের মহোৎসব: নীরব প্রশাসন, উদ্ধত প্রভাবশালী
চট্টগ্রাম নগরে পুকুর ভরাটের মহোৎসব: নীরব প্রশাসন, উদ্ধত প্রভাবশালী

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আইনের প্রতি কোনো সম্মান বা ভয় না রেখেই, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে দিব্যি পুকুর ভরাটের মহোৎসব চলছে। Read more

শেওড়াপাড়ায় ২ বোনের মরদেহ উদ্ধার
শেওড়াপাড়ায় ২ বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ২ নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। সম্পর্কে তারা আপন বোন। Read more

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে

ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন Read more

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন