নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে ক্যারিবীয়রা। জবাবে ৯ উইকেটে ১৫৭ রান করে নিউজিল্যান্ড।ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো ছিল না। প্রথম তিন উইকেট মাত্র ৪৩ রানে পড়ে যায়। তবে চতুর্থ উইকেটে শাই হোপ ও রস্টন চেইজের ৫৪ রানের জুটি গড়ে দলের জন্য লড়াকু সংগ্রহের পথে নিয়ে যায়।  অর্ধশতক হাঁকিয়ে হোপ আউট হয়ে ভেঙে যায় এই জুটি। ক্যারিবীয় অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৫৩ রান। চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি।তারপর রোভম্যান পাওয়েল ও চেইজের জুটিতে আসে ৩৩ বলে ৪৯ রান। চেইজ আউট হন ২৭ বলে ২৮ রান করে। পাওয়েল করেন ২৩ বলে ৩৩ রান। দুইটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। এতেই ১৬৪ রানের পুঁজি পায় ক্যারিবিয়রা। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন জ্যাকব ডাবি ও জ্যাক ফোকস।রান তাড়া করতে নেমে টানা উইকেট হারাতে থাকে কিউইরা। শুরুতেই ডেভন কনওয়ে ১৩ ও টিম রবিনসন ২৭ রানে আউট হন। পরে মার্ক চ্যাপম্যান (৭), ড্যারিল মিচেল (১৩), মাইকেল ব্রেসওয়েল (১), জেমস নিশাম (১১), জ্যাক ফোকস (১) ও কাইল জেমিসন (২) আউট হয়ে কিউইরা ১০৭ রানে ৯ উইকেট হারায়।শেষ উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনার একাই দলের হাল ধরেন। ২৮ বলে ৫৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২০ রান, তারা সংগ্রহ করতে পারে ১৩, ফলে ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ৭ রানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলার পৃথক ঘটনায় এক জেলের লাশ উদ্ধারসহ নিখোঁজ ১
ভোলার পৃথক ঘটনায় এক জেলের লাশ উদ্ধারসহ নিখোঁজ ১

ভোলার তেতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নোহা(১৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। এবং অপর একটি ঘটনায় মহিউদ্দিন (৪৮) নামের Read more

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

২৩ জুন: নামাজের সময়সূচি
২৩ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

মেঘনা নদীতে রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি
মেঘনা নদীতে রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে Read more

ঈশ্বরদীতে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
ঈশ্বরদীতে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

পাবনার ঈশ্বরদী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (০৯ জুলাই) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন