জকসু নির্বাচন ২২ ডিসেম্বরজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করে এ তথ্য নিশ্চিত করেন।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।’ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ থেকে ১১ নভেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, বাছাই ১৯ ও ২০ নভেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ডোপ টেস্ট হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২২ ডিসেম্বর। ভোট গণনাও চলবে একই দিন। ফলাফল ঘোষণা হবে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ২০ বছর পর এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা Read more

কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক
কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক

গাজীপুরের কালিয়াকৈরে সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ Read more

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা Read more

সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার Read more

বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি
বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায়—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে Read more

উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

রাজধানীর আশকোনা এলাকায় ট্রেনের ধাক্কায় কেএম মুনসুর আলী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মুনসুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন