পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের রাস উৎসবে প্রায় ১৪ হাজার পুণ্যার্থী অংশ নেন।বুধবার (৫ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের আগে জোয়ারের পানিতে পুণ্যস্নান করার মধ্য দিয়ে এই উৎসবের ইতি টানেন পুণ্যার্থীরা। স্নানের মাধ্যমে হাজার হাজার পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন ভগবান শ্রী কৃষ্ণের কাছে।এর আগে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেড়শ বছরের পুরানো এই রাস উৎসব শুরু হয়। এই অনুষ্ঠানকে ঘিরে সুন্দরবনে ছিলো এক উৎসবের আমেজ।এদিন সকাল থেকেই সারাদেশ থেকে হিন্দু ধর্মাবলম্বীরা লঞ্চ, ট্রলার ও নৌকায় করে দুবলার চরে আসতে থাকেন। সন্ধ্যায় পূজা, আর্চনা করেন। মঙ্গলবার (৪ নভেম্বর) মূল পূজা এবং মানত পরিশোধ করেন পুণ্যার্থীরা।উৎসবকে ঘিরে সুন্দরবনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনবিভাগ, কোষ্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ছিলেন তৎপর।উৎসবস্থল ও আশপাশের বনের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। পাশপাশি হরিণ ও বন্যপ্রাণি শিকাররোধ এবং দস্যু দমনেও ছিলো কঠোর ব্যবস্থা। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ বছর রাস পূজায় হিন্দুধর্মের প্রায় ১৪ হাজার তীর্থযাত্রী উপস্থিত হন। আজ (বুধবার) সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই উৎসবের।’ডিএফও রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মতো করে নিয়ম মেনে পূজা অর্চনা ও পুণ্যস্নান করেছেন। স্নান শেষে লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পুণ্যার্থীরা গন্তব্যে ফিরেছেন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় নদীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মোংলায় নদীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত এক ভাসমান নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের Read more

পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূ। নিহত ঊর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের Read more

এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান
এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান

এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তাই আজ সোমবার Read more

সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ
সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ

সমুদ্র পথে চলতি বছরে এখন পর্যন্ত ইতালিতে পৌঁছানোর শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ১ Read more

ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা Read more

দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন