ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন।জানা গেছে, ড. ইয়াহইয়ার বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ওয়া উলূমুল কুরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন।আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’এদিকে, তার মৃত্যুতে জামাতপন্থী শিক্ষক সংগঠন গ্রীন ফোরাম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও শোক বার্তা দিয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের Read more

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আমিনুল ইসলাম তুফান (৩১) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ Read more

আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব
আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে Read more

জুলাই আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে, আদালতে হাসিনার আইনজীবী
জুলাই আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে, আদালতে হাসিনার আইনজীবী

গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ছিল বৈধ সরকারকে উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ। আন্দোলনকারীরা নিজেরাই ষড়যন্ত্রকারী ছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে তারাই Read more

দেবীগঞ্জে সংযোগহীন সেতুতে অন্তহীন ভোগান্তি 
দেবীগঞ্জে সংযোগহীন সেতুতে অন্তহীন ভোগান্তি 

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ব্যবহার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সংযোগ সড়ক Read more

সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন