গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।আহত সাংবাদিকরা হলেন, নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো.মোজাহিদ,দৈনিক আলোকিত সকাল পত্রিকা ক্রাইম রিপোর্টার মোঃ হুমায়ুন কবির ও আমার সংবাদের এস এম জহিরুল ইসলাম।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে আবুল কাশেম ওরফে ‘গজারী কাশেম’ নামে এক ব্যক্তি। তাকে শেল্টার দিয়ে আসছেন কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচীপ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে গজারী কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবং সহযোগী রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন ১০–১২ জনের দলবল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।হামলার এক পর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, “সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য
গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য

গাজীপুর জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৯৫০ জন পুলিশ সদস্য।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা Read more

তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত
তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁইছুঁই অবস্থানে রয়েছে। পানি Read more

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ৪ Read more

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার Read more

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

তীব্র তাপপ্রবাহে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন