পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে ঘটেছে এই বিস্ফোরণ।রাজধানী ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মূল বিস্ফোরণটি ঘটেছে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে। এদিকে সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্ট ওই ক্যান্টিনের সংলগ্ন। বিস্ফোরণ যখন ঘটে সে সময় সেই প্ল্যাটে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কা এবং আগুনে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।সাংবাদিকদের আলী নাসির রিজভি জানিয়েছেন, আহতদের ১২ জনের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এসি মেকানিকদের। একজন এসি মেকানিকের শরীর ৮০ শতাংশ পুড়ে গেছে বলেও উল্লেখ করেছেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল এবং এটির ধাক্কায় পুরো সুপ্রিম কোর্টভবন কেঁপে উঠেছিল। আদালত ভবনের যেসব কক্ষে মামলার শুনানি চলছিল, বিস্ফোরণের পর সেসব কক্ষকগুলো থেকে লোকজন ছুটে বেরিয়ে আসে। বিস্ফোরণের ধাক্কায় সুপ্রিম কোর্টের ৬ নম্বর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা জানা গেছে।পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটার পর মঙ্গলবার সব মামলার শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল বুধবার থেকে ফের কার্যক্রম শুরু হবে সর্বোচ্চ আদালতে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম Read more

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই Read more

বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ৩, শ্রমিকদল নেতা বহিষ্কার
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ৩, শ্রমিকদল নেতা বহিষ্কার

র‍্যাব সদস্য পরিচয়ে তিনজন পান ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদলের নেতাসহ তিনজন ভূয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে Read more

স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী
স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে নিহত হয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে বলে এক Read more

গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি
গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে তার দপ্তরের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারির জেরে Read more

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

গাজা যুদ্ধবিরতি চুক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন