আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় পরিবর্তন এলো মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী তালিকায়। দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মিডিয়া সেলের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গতকাল (০৩ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-০১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার নাম প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তবে ঘোষণার পরপরই অপর মনোনয়নপ্রত্যাশী লাভলু সিদ্দিকীর সমর্থকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা সোমবার বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তারা স্থানীয় নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন ও অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই কেন্দ্রীয় সিদ্ধান্তে কামাল জামান মোল্লার প্রার্থীতা স্থগিত করা হয়। এই সিদ্ধান্তে লাভলু সিদ্দিকীর সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও কামাল জামান মোল্লার কর্মী ও অনুসারীদের মধ্যে দেখা দিয়েছে গভীর হতাশা।লাভলু সিদ্দিকীর এক সমর্থক রফিকুল ইসলাম বলেন, দল এখন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুরু থেকেই মাঠে কাজ করছি, কিন্তু হঠাৎ অন্য একজনকে মনোনয়ন দেওয়ায় সবাই ক্ষুব্ধ ছিলাম। কেন্দ্র আমাদের কথা শুনেছে—এটা আমাদের জন্য আনন্দের।অন্যদিকে কামাল জামান মোল্লার অনুসারী শহিদুল হক অভিযোগ করে বলেন, কামাল ভাই এলাকার তৃণমূল নেতা, বহু বছর ধরে দলের হয়ে কাজ করছেন। মাত্র একদিনেই তার নাম স্থগিত করা অন্যায়। আমরা আশা করছি কেন্দ্র এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীতা নিয়ে এখনো আলোচনা চলছে এবং দ্রুতই এ বিষয়ে নতুন ঘোষণা দেওয়া হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আসন্ন ২০২৫ মৌসুমের অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ড্রাফটে থাকছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। আগামী ১৯ Read more

জুলাই আন্দোলন নিয়ে ফের শাওনের ব্যঙ্গাত্মক পোস্ট!
জুলাই আন্দোলন নিয়ে ফের শাওনের ব্যঙ্গাত্মক পোস্ট!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা পালিয়ে ভারতে যান। তবে যে জুলাই আন্দোলনের কারণে হাসিনার পতন হয় সেই Read more

বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা
বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা

ইউরোপীয়দের অনেকেই ভুলবশত মনে করেন, তাদের দেশগুলোতে অবস্থানরত বেশিরভাগ অভিবাসী ‘অবৈধ’। সম্প্রতি ইউরোপের সাতটি দেশে পরিচালিত এক জরিপে এ চিত্র Read more

ট্রাম্পেকে প্রশংসায় ভাসালেন নরেন্দ্র মোদি
ট্রাম্পেকে প্রশংসায় ভাসালেন নরেন্দ্র মোদি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার (০৩ অক্টোবর) রাতে এক Read more

মাদক প্রতিরোধে ইউএনওর সাথে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময়
মাদক প্রতিরোধে ইউএনওর সাথে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময়

ময়মনসিংহের নান্দাইলে মাদক প্রতিরোধে ইউএনও’র সাথে উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার Read more

জানুয়ারিতে জাতীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
জানুয়ারিতে জাতীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, যেহেতু জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন