সোমবার ঘোষিত বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন হিরনের সমর্থকরা।সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার পর থেকে গৌরীপুর পৌর শহরে হাজার হাজার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানায়। এসময় বিএনপি নেতা হিরণের সহধর্মিনী সায়েদা মাশরুর হাজারো সমর্থকদের মাঝে উপস্থিত থেকে স্বামীর মনোনয়ন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বলেন, আমার স্বামীর মতো নির্যাতিত নেতা নাই। আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আমার বাড়িঘর পুড়িয়ে দেয়। আমার স্বামীর বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা রয়েছে। এখনো আমার এক ভাই জেলে আছে। এরকম অবস্থার মধ্যে কেন আমার স্বামীকে মনোনয়ন দেওয়া হলো না তা আমি ভেবে পাই না।কান্নাজড়িত কণ্ঠে এ ধরনের কথা বলে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। তার কান্নার সঙ্গে অনেক সমর্থকদের কান্না করতে দেখা গেছে।বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন না হলে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা হবে।জানা যায়, আহমেদ তায়েবুর রহমান হিরণ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।এ আসনে মনোনয়ন দেওয়া হয় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ'-এর ব্যানারে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করছেন দৈনিক আমার দেশ Read more

ফেরি না থাকায় আটকে তরমুজবাহী ট্রাক, সড়কেই নষ্ট হচ্ছে ফল
ফেরি না থাকায় আটকে তরমুজবাহী ট্রাক, সড়কেই নষ্ট হচ্ছে ফল

ঈদের ছুটে শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবাহী বাসের চাপ ও ফেরিসংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার তরমুজ। Read more

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

আজ ১৯ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ১২ দেশ
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ১২ দেশ

রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে তৈরি হওয়া সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ১২টি দেশ। ২০১৭ সালে বিপুলসংখ্যক Read more

মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ
মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ ও ওয়ার্কশপ। বুধবার (২৩ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন