ইরানের রাজধানী তেহরান অদূর ভবিষ্যতে ভয়াবহ পানির সংকটের মুখোমুখি হতে পারে। ঐতিহাসিক খরার কারণে রাজধানীর পানির প্রধান উৎসগুলোর অন্যতম আমির কাবির বাঁধে পানির মজুত দ্রুতই ফুরিয়ে যাচ্ছে বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে। রাজধানীর পানি সরবরাহকারী পাঁচটি বাঁধের একটি আমির কাবিরে মাত্র এক কোটি ৪০ লাখ ঘনমিটার পানি অবশিষ্ট আছে- যা এর মোট ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ। এই অবস্থায় বাঁধটি আর মাত্র দুই সপ্তাহ পানি সরবরাহ করতে পারবে বলে সতর্ক করেছেন তেহরান পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বেহজাদ পারসা।তিনি জানান, গত বছর একই সময়ে বাঁধটিতে আট কোটি ৬০ লাখ ঘনমিটার পানি ছিল। তেহরান অঞ্চলে বৃষ্টিপাত ‘শতভাগ কমে যাওয়ায়’ এ বিপর্যয় দেখা দিয়েছে। তেহরান প্রদেশের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, গত এক শতাব্দীর ইতিহাসে এ ধরনের খরা ও স্বল্প বৃষ্টির নজির খুব কমই আছে। এক কোটিরও বেশি জনসংখ্যার এ মহানগর আলবোর্‌জ পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত। বরফঢাকা এ পাহাড়গুলোর নদীই সরবরাহ করে পাঁচটি গুরুত্বপূর্ণ জলাধারে পানি। তবে চলমান খরায় সেসব উৎসও শুকিয়ে আসছে। খবর আল জাজিরার।ইরানি গণমাধ্যম বলছে, তেহরানবাসী প্রতিদিন প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি ব্যবহার করে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি রাজধানীর বেশ কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্রীষ্মকালে বিদ্যুৎ বিভ্রাট ছিল নিত্যদিনের ঘটনা এবং জ্বালানি–পানি সাশ্রয়ের উদ্দেশ্যে জুলাই–আগস্টে দুই দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল। ওই সময় তেহরানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে, এবং দেশের কিছু অঞ্চলে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। মহাব্যবস্থাপক বেহজাদ পারসা এখনও বাকি চারটি জলাধারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি দ্রুত বৃষ্টিপাত না বাড়ে এবং পানি ব্যবহারে কঠোরতা না আসে, তেহরানের জন্য সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার
শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার

শীতের ধাপটে কুয়াশার চাদরের আড়ালে ঘুমিয়ে আছে উত্তরের জেলা দিনাজপুর। বাতাসে হিমেল ছোঁয়া আর ঘন কুয়াশায় রাস্তা-ঘাট, হাটবাজার, সবকিছু যেন শীতের স্থবির Read more

শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে Read more

ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত

জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে Read more

ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত
ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত

ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটিতে Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন