নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।কুমিল্লার মোট ১১টি আসনের মধ্যে ৯টিতে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ দিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। এ সময় কুমিল্লা-২ (হোমনা–তিতাস) এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন।কুমিল্লার ঘোষিত আসনগুলোর প্রার্থীরা হলেন—কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে খন্দকার মোশাররফ হোসেন।কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে হাজী জসিম উদ্দিন।কুমিল্লা-৬ (সদর–সদর দক্ষিণ–সিটি করপোরেশন–ক্যান্টনমেন্ট) আসনে মনিরুল হক চৌধুরী।কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাকারিয়া তাহের সুমন।কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে আবুল কালাম।কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে আব্দুল গফুর ভূঁইয়া।কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা।প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কুমিল্লাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকে নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল
ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রসংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা Read more

রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ
রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ

সারা দেশের সরকারি নার্সিং কলেজগুলোতে চলমান আন্দোলনের পটভূমিতে শিক্ষকদের প্রতি 'অশালীন আচরণ', 'মিথ্যা ও বানোয়াট বক্তব্য' প্রদান এবং 'শিক্ষকদের অপমানের' Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি Read more

মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম গণহত্যার দায়ে গুজরাটের কসাই উপাধি পেয়েছেন বহু আগেই।এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সমালোচনা ও Read more

আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার Read more

মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি, এ কোন যুগ!: শফিকুর রহমান
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি, এ কোন যুগ!: শফিকুর রহমান

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন