টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে রবিন হোসেন (৩০) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আমেরতল গ্রামের ভুট্টো মিয়ার ছেলে রিপন (২২)। রিপন বর্তমানে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার ফরহাদ চেয়ারম্যানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে নাইম ইসলাম কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে অটোরিকসা ভাড়া দেন। তাঁর কাছ থেকে ড্রাইভার আসিফ একটি অটোরিকসা ভাড়া নিয়ে চালাতেন।গতকাল আসিফ কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের সদস্যদের নিয়ে মজিদপুর এলাকায় যান। পরে তারা ড্রাইভার আসিফকে জঙ্গলে ফেলে অটোরিকসা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় টহলরত পুলিশ অটোরিকসাসহ দুইজনকে গ্রেপ্তার করে।সোমবার নাইম ইসলাম বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক রাহাদুজ্জামান।মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “অটোরিকসা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর Read more

বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন
বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন

বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্সে। টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি, ডিভাইসটিতে অ্যাপল ডিজাইন, ক্যামেরা ও Read more

দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, খুব ভালো নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করবেন Read more

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৩ রানে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট Read more

ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন ইলন মাস্ক
ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন ইলন মাস্ক

অনলাইনে মন্তব্য করার জের ধরে যুক্তরাজ্যজুড়ে ধরপাকড়ের প্রতিক্রিয়ায় দেশটির সরকারকে ‌‘ফ্যাসিবাদী’ বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক।সাম্প্রতিক সময়ে, বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন