সুদানে চলমান ভয়াবহ সহিংসতা অবসানে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কৌশলগত এল-ফাশের শহর দখলে নেওয়ার পর সোমবার এই আহ্বান জানিয়েছেন তিনি।এরদোয়ান বলেন, ‌‌‘‘যার হৃদয় আছে, তিনি কখনোই এল-ফাশেরে বেসামরিক নাগরিকদের ওপর চালানো সাম্প্রতিক গণহত্যা মেনে নিতে পারবেন না। আমরা আর নীরব থাকতে পারি না।’’ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের দেশগুলোর জোট ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অর্থনৈতিক সম্মেলনে প্রতিনিধি সভায় অংশ নিয়ে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, সুদানে রক্তপাত দ্রুত বন্ধ করার সর্বোচ্চ দায়িত্ব নিঃসন্দেহে ইসলামী বিশ্বের ওপরই বর্তায়। মুসলমান হিসেবে আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে, অন্যদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়।তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই কঠিন সময়ে আমাদের সুদানি জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখাই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই সুদানের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করতে হবে।তুরস্ক বর্তমানে ৫৭ সদস্যবিশিষ্ট ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে। মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদার করাই ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার লক্ষ্য।২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সুদানের সংঘাতে দেশটির সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে লড়াই করছে সেনাবাহিনী।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, আরএসএফের যোদ্ধারা ১৮ মাসের অবরোধ শেষে সেনাবাহিনীকে এল-ফাশের থেকে বিতাড়িত করার পর গত এক সপ্তাহেরও কিছু বেশি সময়ে প্রায় ৩৭ হাজার মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছেন। দারফুর অঞ্চলে সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি ছিল এল-ফাশেরে।আরএসএফের তাণ্ডবের মুখে বর্তমানে দশ-হাজারের বেশি মানুষ এল-ফাশের শহরের ভেতরে আটকা পড়েছেন। সেখানে নির্বিচারে হত্যা, যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের ওপর হামলা, লুটপাট ও অপহরণের ঘটনা ঘটছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।জাতিসংঘ জানায়, এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক দশ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন; যা বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও ক্ষুধা সঙ্কটে পরিণত হয়েছে।সূত্র: এএফপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে Read more

সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার(১৯ মে) সকাল ১১টার দিকে Read more

২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

ধামইরহাটে ৫ শত লিটার পেট্রোল জব্দ
ধামইরহাটে ৫ শত লিটার পেট্রোল জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ৫শত লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে Read more

হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম
হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম

নিজেই ঠিকাদার বনে গিয়ে কাঁড়ি কাড়ি টাকা কামানো, ভুতুড়ে প্রকল্পের নামে বরাদ্দ আত্মসাৎ, প্লান অনুমোদনের নামে পৌরবাসী থেকে ইচ্ছেমতো টাকা Read more

দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের
দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন