শ্রীনগরে যুব সমাজের উদ্যোগে এবং জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহায়তায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (আইএইচপিএল)। ২৫ অক্টোবর শুরু হওয়া এই টি-২০ টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। কিন্তু ৩১ অক্টোবরের পর থেকেই কার্যক্রম বন্ধ রয়েছে লিগটির।প্রথমদিকে আয়োজকরা জানিয়েছিলেন, কারিগরি সমস্যার কারণে ম্যাচগুলো স্থগিত রাখা হয়েছে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, টুর্নামেন্টটি বন্ধ হওয়ার পেছনে ছিল অন্য কারণ! আয়োজকরা হঠাৎ করেই শ্রীনগর থেকে পালিয়ে গেছেন, খেলোয়াড় ও হোটেল কর্তৃপক্ষকে অর্থ না দিয়েই।লিগটিতে অংশ নেওয়ার কথা ছিল বিশ্বের কয়েকজন নামকরা ক্রিকেটারেরও। এর মধ্যে ক্রিস গেইল, থিসারা পেরেরা ইতোমধ্যেই সেখানে খেলতে গিয়েছিলেন। কিন্তু আয়োজকদের বিল না দেওয়ায় তারা হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয় এবং খেলোয়াড়দের হোটেল ছাড়তে দেওয়া হয়।এ টুর্নামেন্টে বাংলাদেশের সাকিব আল হাসানও খেলার কথা ছিল। তিনি উরি প্যান্থাস নামে একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং এক ভিডিও বার্তায় নিজেই জানিয়েছেন, তিনি ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে অংশ নেবেন।টুর্নামেন্ট আয়োজনের জন্য বাকসি স্টেডিয়াম ভাড়া করা হয়েছিল। দ্য রেসিডেন্সি হোটেলের ১৫০টি রুম নেওয়া হয়েছিল ১০ দিনের জন্য। হোটেলের এক কর্মকর্তা বলেন, ‘কাশ্মীরি পর্যটনের প্রচারের জন্য তারা ক্রিস গেইলদের মতো বড় বড় তারকাদের নিয়ে দারুণ একটা টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি করেছিল। রোববার সকলে জানতে পারলাম তারা নেই, বিল পরিশোধ করেনি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী সরকার
রংপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র
জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানের সব ধরনের বাধার অবসান চায় যুক্তরাষ্ট্র। দেশটি চাইছে তেল, গ্যাস, বীমা ও টেলিযোগাযোগ খাতে বিদেশি Read more

মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে পড়ে মোহাম্মদ আহনাফ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার Read more

‘নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই থামাতে পারবে না’
‘নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই থামাতে পারবে না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের Read more

সকল শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দেখতে বাঁচতে চান শহীদ আবু সাঈদের বাবা-মা
সকল শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দেখতে বাঁচতে চান শহীদ আবু সাঈদের বাবা-মা

আজ আবু সাইদের শাহাদাৎ বরণের ১ বছর। ছেলের খুনিদের বিচার দেখে মরতে চান শহীদ আবু সাঈদের বাবা-মা। শুধু তাদের ছেলে Read more

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন