সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ অমৃতা রাণী হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে নিহত অমৃতা হালদারের বাবা আনন্দ হালদার অভিযোগ করে বলেন, অমৃতাকে নির্মমভাবে হত্যা করে এ ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তার স্বামী জীবন বর্মণসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অমিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তাঁরা অমৃতাকে হত্যা করেন বলে দাবি তার বাবার।অমৃতার বোন সেতু হালদার বলেন, আমার বোনের স্বামী জীবন বর্মণ মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তার দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এ হত্যার ন্যায্য বিচার চাই।স্বজনরা আরও অভিযোগ করেন, প্রধান আসামি জীবন বর্মণ পুলিশের হাতে গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাঁরা দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর উল্লাপাড়ার শ্যামলীপাড়ার পশ্চিম পাড়া মহল্লা থেকে গৃহবধূ অমৃতা রাণী হালদারের রহস্যজনক লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার পরও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ স্বজনদের।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এবং পুলিশ। সাধারণ মানুষের Read more

অবৈধ স্থাপনায় শিবচর প্রশাসনের অভিযান, জরিমানা ও উচ্ছেদ
অবৈধ স্থাপনায় শিবচর প্রশাসনের অভিযান, জরিমানা ও উচ্ছেদ

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও Read more

শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির
শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির

নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই Read more

ইসরাইলে ভূমিকম্পের আঘাত
ইসরাইলে ভূমিকম্পের আঘাত

ইসরাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হওয়া ওই কম্পন Read more

পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন