ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।সোমবার (০৩ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরসদরের সোনালী ব্যাংক সংলগ্ন জামাল মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়দের ধারণা, মার্কেটের একটি গুদামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।মার্কেটের মালিক জামাল মিয়া বলেন, “মার্কেটের গুদামগুলোতে পাইকারি ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত ছিল। আগুনে নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ কয়েকজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।”নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, “স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে পানি টেনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে তিন-চারটি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আশপাশের দোকান ও সোনালী ব্যাংক শাখা অক্ষত রয়েছে এটা আল্লাহর অশেষ রহমত।”এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১
টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১

কক্সবাজার টেকনাফে দায়িত্বরত পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবা বোঝাই একটি মোটর সাইকেল জব্দ Read more

ব্যাংককে বৈঠকে বসেছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি
ব্যাংককে বৈঠকে বসেছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (৪ Read more

‘ভুয়া মেডিকেল রিপোর্টে’ ১৪ দিন জেল খাটলেন ভ্যানচালক দেলোয়ার!
‘ভুয়া মেডিকেল রিপোর্টে’ ১৪ দিন জেল খাটলেন ভ্যানচালক দেলোয়ার!

শুধু একটি মেডিকেল রিপোর্ট। আর তাতেই থেমে গেল এক খেটে খাওয়া মানুষের জীবনের স্বাভাবিক গতি। আদালতের বারান্দা আর কারাগারের দেয়ালে Read more

পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’
পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একই দিনে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও Read more

খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ কৃষকদল নেতা আটক
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ কৃষকদল নেতা আটক

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউলসহ কৃষকদল নেতা সেলিম হোসেনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন