রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাইর অভিযোগ পারিবারিক কলহে তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরদিকে, শশুরবাড়ীর লোকজন এটিকে আত্মহত্যা বলছেন।নিহত মুন্নি বাঘা পৌরসভার চক নারায়নপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী ও একই পৌরসভার মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দীনের মেয়ে। তার এক ছেলে (৭) ও এক মেয়ে (৪) রয়েছে।নিহতের ভাই আসলাম আলী জানান, তার বোনের মরদেহ রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘আমার বোন আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বামীই তার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।’তিনি আরও জানান, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর পরিবার বিষয়টি মেনে নেয়নি।অন্যদিকে, স্বামীর ভাতিজা সাব্বির আলী জানান, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে ভোরে ঘুমন্ত অবস্থায় মুন্নি নিজের শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে তাকে রামেকে ভর্তি করা হয়।বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অখিল পাল বলেন, ‘গৃহবধূকে গুরুতর দগ্ধ অবস্থায় আনা হলে দ্রুত রামেকে রেফার্ড করা হয়।’রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর বিশ্বাস জানান, শনিবার সকালে রোগীকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু অবস্থার অবনতি হলে বিকেলে আবার হাসপাতালে আনা হয়, তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই পিকআপ উদ্ধার
ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই পিকআপ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের চেকপোস্টে সিগন্যাল না মেনে পালাতে পারেনি বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই ডাবল কেবিন পিকআপ। তবে র‍্যাবের কঠোর Read more

এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা
এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা

এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি Read more

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি Read more

নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি
নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি

নির্বাচন কমিশনের (ইসি) ৫১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের Read more

কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার করা Read more

ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না
ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে বদ্ধপরিকর সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ প্রক্রিয়া বেশ জটিল। এ জটিলতা নিরসনে ভোটার হওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন