টাঙ্গাইল জেলায় দিনভর টানা বর্ষণে জনজীবন প্রায় থমকে গেছে। শনিবার (১ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি থেমে থেমে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি, দোকানপাট ও সড়কপথে জমেছে হাঁটুসমান পানি।শহরের নতুন বাসস্ট্যান্ড, বেবী স্ট্যান্ড, নিরালা মোড়, ছয়আনি বাজার, আদালতপাড়া সহ শহরতলী এলাকায় বৃষ্টির পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। রিকশা ও মোটরসাইকেল চালকরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক দোকানদার সকাল থেকেই দোকানের সামনে প্লাস্টিক ও বালির বস্তা ফেলে পানি ঠেকানোর চেষ্টা করেন। অনেকে দোকানপাট বন্ধ রেখে বাসা-বাড়িতে অবস্থান করছেন।স্থানীয়দের অভিযোগ, শহরের অনেক ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনে সমস্যা হয়। টাঙ্গাইলের আশপাশের গ্রামীণ সড়কগুলোর অবস্থা আরও নাজুক। কালিহাতী, ঘাটাইল, গোপালপুর ও বাসাইল উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে পড়েছে। চাষিরা মাঠে যেতে পারছেন না, শীতকালীন সবজি সহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দা রহমত আলী, কায়ছার হোসেন, আজিজুল হক, নাজমুল হুদা সহ অনেকেই জানান, অনেক দিন পর তারা এমন টানা বৃষ্টি দেখলেন। ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। বাজারে যেতেও সমস্যা হচ্ছে। অন্যদিকে, টানা বৃষ্টির কারণে জেলার বংশাই নদীতে গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে পাউবো সূত্র নিশ্চিত করেছে।টাঙ্গাইল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এ ধারা আগামী আরো ২-১ দিন থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এদিকে, জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা নতুন করে সামনে এসেছে। টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, নিম্ন চাপের প্রভাবে সকাল থেকে টাঙ্গাইলে টানা বৃষ্টিপাত হচ্ছে। বিকাল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা সব সময় ৯০ থেকে ৯১ শতাংশে উঠানামা করছে। আগামী ২-১ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পরে এ ঘটনা Read more

ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের
ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের

ঢাকার জার্মান দূতাবাস ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের অনুরোধ Read more

আবারও নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী
আবারও নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

কিছুদিন আগেই মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। সেই ঘটনার রেশ Read more

অবরুদ্ধ গাজায় আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জনই ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ Read more

গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা
গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি দৈনিক প্রথম আলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন