বরগুনার আমতলী উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর এলাকায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনো পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমতলী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. জুয়েল গাজী জানান, ‘খবর পেয়ে আমি ও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এসে লাশটি থানার হেফাজতে নেয়।’ স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে ওই নারী এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময় এলাকাবাসী তাকে খাবার দিতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কল্যাণপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট Read more

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে
বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যর দায়ের করা মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর Read more

ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে গাজার গণহত্যা বন্ধ হবে: জেসিন্ডা
ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে গাজার গণহত্যা বন্ধ হবে: জেসিন্ডা

ফিলিস্তিনের গাজায় প্রতিদিন চলমান গণহত্যা থামানোর একটি পথ এখনো আছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ Read more

‘অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা’
‘অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা’

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Read more

দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা
দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন