পর্তুগালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) লিসবনের একটি আনুষ্ঠানিক ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দূতাবাসের উদ্বোধন করা হয়।পর্তুগিজ সরকার সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেয়। যা দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রান্জেল জাতিসংঘের নিউইয়র্ক স্থায়ী মিশন থেকে এই স্বীকৃতি ঘোষণার সময় বলেছেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া পর্তুগিজ পররাষ্ট্রনীতির একটি দীর্ঘস্থায়ী ও মৌলিক নীতির বাস্তবায়ন।’তিনি আরও বলেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধান ছাড়া শান্তি সম্ভব নয় এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন।’পর্তুগালের এই উদ্যোগকে আন্তর্জাতিক অঙ্গনে সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে পর্তুগাল ১৩তম দেশ, যারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ একই পদক্ষেপ নিয়েছে।পর্তুগালের এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বাগত জানালেও কিছু রাজনৈতিক দল ও ইসরাইলের পক্ষ থেকে সমালোচনা এসেছে। সমালোচকরা মনে করেন, শান্তিপূর্ণ সমাধানের কোনো নির্দিষ্ট পথ না আসা পর্যন্ত এ ধরনের স্বীকৃতি দ্বন্দ্ব আরও জটিল করতে পারে।বিশ্লেষকরা জানান, এ উদ্যোগ দ্বি-রাষ্ট্র ভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মানবিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে পর্তুগালের বিশ্ব দরবারে মানবাধিকারের পক্ষে অবস্থানও আরও দৃঢ় হল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় Read more

চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের শেষ দিন আজ। কলম্বোয় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।একনজরে দেখে নিন টিভিতে Read more

সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ
সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ স্থানে অবৈধ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা Read more

শাহীনের হাত থেকে ‘অভিষেক ক্যাপ’ পেলেন ‘বুড়ো’ আফ্রিদি
শাহীনের হাত থেকে ‘অভিষেক ক্যাপ’ পেলেন ‘বুড়ো’ আফ্রিদি

দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরানোর পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বয়স যখন অনেকের কাছে অবসরের কাছাকাছি, তখনই পাকিস্তান দলে Read more

অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা
অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন