রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে রাজি আছেন বলেও দাবি করেছেন তিনি।বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি ‍বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমাদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন যুদ্ধ। আমরা অনেক ক্ষণ এই ইস্যুতে আলোচনা করেছি এবং যুদ্ধ অবসানের জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছি।” “আমি এবং শি’ এই মর্মে একমত হয়েছি যে রাশিয়া ও ইউক্রেন এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যার অবসান সহজে হওয়া সম্ভব নয়।  শি’ আমাকে বলেছেন যে তিনি আমাদের সহযোগিতা করবেন এবং ইউক্রেন ইস্যুতে এক সঙ্গে কাজ করব। আমাদের পক্ষে এর বেশি আর কিছু করা সম্ভব নয়।”ইউক্রেনে যুদ্ধ অবসানে রাশিয়ার আগ্রহ ও সদিচ্ছার অভাব রয়েছে— অভিযোগ তুলে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোইলের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ইউক্রেনে রাশিয়া তার ‘যুদ্ধমেশিন’ সচল রেখেছে বলেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন তিনি।চীন রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। শি’ জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছিলেন, চীনের প্রেসিডেন্টকে রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করবেন তিনি। তবে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন শি জিনপিংয়ের সঙ্গে এ ব্যাপারে কথা হয়নি তার।“আমাদের মূল আলোচনা ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে। শি’ বলেছেন যে যুক্তরাষ্ট্র ও চীন যদি একসঙ্গে কাজ করে, তাহলে তা দু’দেশের জন্য তো বটেই— পুরো বিশ্বর জন্যই ভালো হবে। এ ব্যাপারে আমিও তার সঙ্গে একমত। বিশ্বে বর্তমানে অনেক অনেক সংকট রয়েছে এবং এসব সংকট সমাধানে বড়-শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে।” সূত্র : আরটি, সিনহুয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

পটুয়াখালিতে প্রবাসীর ঘর থেকে প্রেমিকাসহ গৃহবধূ আটক
পটুয়াখালিতে প্রবাসীর ঘর থেকে প্রেমিকাসহ গৃহবধূ আটক

পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুর এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে প্রেমিকাসহ এক গৃহবধূকে আটক করেছেন স্থানীয় লোকজন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য Read more

পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।বুধবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় Read more

দিনাজপুরে হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ বস্তু উদ্ধার
দিনাজপুরে হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ বস্তু উদ্ধার

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সর্বজনীন কালি মন্দিরের পুকুর পাড়ে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা গেছে।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে Read more

গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম
গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম

ইলিশের প্রজনন, বেড়ে ওঠা ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে বরাদ্দকৃত প্রণোদনার গবাদিপশু (বকনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন