নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য রাজত্বকে চ্যালেঞ্জ জানিয়ে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর সাতবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল স্বাগতিক ভারত।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্য জেমাইমা রদ্রিগেজের ১২৭ ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে তাড়া করে জিতল ভারত। একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।আগামী রোববার (২ নভেম্বর) ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ফলে নারী ওয়ানডে বিশ্বকাপে এবার নতুন এক চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই ভারতের কাছেই হেরেছিল। এরপর আট বছর ধরে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থাকা হিলিদের জয়রথ এবার থামালেন হারমানপ্রীতের দল।প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার ফিবি লিচফিল্ড ও এলিস পেরির ব্যাটে বড় সংগ্রহ পায় তারা। লিচফিল্ডের ঝড়ো ১১৯ এবং পেরির ৭৭ রানের সঙ্গে অ্যাশলে গার্ডনারের ৪৫ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৩৩৮ রানের বিশাল পুঁজি পায়। ভারতের পক্ষে শ্রী চরণী ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন।৩৩৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। স্মৃতি মান্ধানা (২৪) ও শেফালি বর্মা (১০) দ্রুত ফিরে গেলে দল চাপে পড়ে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেমাইমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌর। আগ্রাসী ব্যাটিং করা হারমানপ্রীত ব্যক্তিগত ৮৯ রানে আউট হলেও, জেমাইমা ১৩৪ বলে ১২৭ রানের অপরাজিত ইনিংসে ভারতকে ফাইনালে তুললেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দিনে আছে দুটি ম্যাচ। ভোরে অ্যাশেজের চতুর্থ টেস্ট (বক্সিং ডে টেস্ট) শুরু Read more

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪ নিখোঁজ ৪১
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪ নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং এই ঘটনায় ৪৩ Read more

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১

নোয়াখালী পৌর এলাকায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে Read more

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি গ্রামে এক অপসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় Read more

সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন