সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ তার পরিবারের কয়েক সদস্যের ব্যাংক হিসাব নম্বরে থাকা ৩ কোটি ২৮ লাখ টাকা ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জয়ের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব নম্বরে ১ হাজার ২০৮ কোটি টাকার লেনদেনের অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে। তাদের ব্যাংক হিসাব নম্বরে স্থিতি ৩ কোটি ২৮ লাখ টাকা ফ্রিজ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।সিআইডি জানায়, জয় প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। জয়, তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুরসহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে ৯৬টি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাব খোলার সময়কাল থেকে হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায় ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জয় ও তার ভাই মনসুর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে টেন্ডার জালিয়াতি, চাঁদাবাজি, বালু উত্তোলন ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রচুর অবৈধ সম্পদের মালিক হয়েছেন। অবৈধ অর্থ দেশের বাইরে পাচার করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে স্থাবর-অস্থাবর সম্পদ হিসাবে বিনিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। Read more

রাতে ঘুম না আসলে যা করবেন
রাতে ঘুম না আসলে যা করবেন

অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। এ সমস্যার সমাধান হিসেবে তিনটি উপায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। জানেন কি, Read more

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা উঠবে আজ (৩ জানুয়ারি)। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ Read more

ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় নেশাগ্রস্ত স্বামী, স্ত্রী সন্তানসহ দগ্ধ ৫
ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় নেশাগ্রস্ত স্বামী, স্ত্রী সন্তানসহ দগ্ধ ৫

নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নে ফরিদ মিয়া (৪৪) ঘরে  আগুন লাগিয়ে পালিয়ে গেলে  স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ দ'গ্ধ হয় পাচ জন। বুধবার Read more

ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য Read more

আবারও নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী
আবারও নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

কিছুদিন আগেই মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। সেই ঘটনার রেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন