এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’ সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জোটের প্রতিনিধিদল তাদের ১০ দফা প্রস্তাব তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা ও সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার দাবি। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো শিক্ষকদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে সরকারি কর্মীদের সমকক্ষ করা।এমপিওভুক্ত জোটের প্রতিনিধিরা পে-কমিশনের কাছে গ্রেড-১-এর কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার অনুরোধ জানিয়েছেন। তাদের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মূল বেতন হলো, গ্রেড-২-এ ১ লাখ ৪০ হাজার টাকা, গ্রেড-৩-এ ১ লাখ ২৫ হাজার টাকা, গ্রেড-৪-এ ১ লাখ ১০ হাজার টাকা, গ্রেড-৫-এ ৯৫ হাজার টাকা, গ্রেড-৬-এ ৮০ হাজার টাকা, গ্রেড-৭-এ ৭০ হাজার টাকা, গ্রেড-৮-এ ৬২ হাজার টাকা, গ্রেড-৯-এ ৫৫ হাজার টাকা, গ্রেড-১০-এ ৫০ হাজার টাকা, গ্রেড-১১-এ ৪৫ হাজার টাকা, গ্রেড-১২-এ ৪০ হাজার টাকা, গ্রেড-১৩-এ ৩৫ হাজার টাকা এবং গ্রেড-১৪-এ সর্বনিম্ন ৩০ হাজার টাকা।সভায় জোটের প্রতিনিধিদলে ছিলেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মন্ডল ও মো. মাহবুব আলম।১. এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে। ২. বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ৪০-৭০ শতাংশ হারে দিতে হবে। ৩. উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে। ৪. বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে। ৫. এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে।এছাড়া তারা বিএড আইন বাতিল, কমিটি প্রথা বিলুপ্ত করা, অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ৬ মাসের মধ্যে দেওয়া, শিক্ষক/কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করা এবং শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরায়েল, মাত্র ১টি যাচ্ছে গাজার দিকে
ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরায়েল, মাত্র ১টি যাচ্ছে গাজার দিকে

অবরুদ্ধ গাজার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার ৩৯টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। এরফলে আর মাত্র ১টি জাহাজ এখনো Read more

ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন নিলেন ৪২ প্রার্থী
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন নিলেন ৪২ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন Read more

রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী
রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত Read more

ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু
ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু

ইসরায়েলজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (১৬ আগস্ট) দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় Read more

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন