হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উন্নয়ন শীর্ষক প্রকল্প বাংলাদেশ পরিকল্পনা কমিশনের Project Evaluation Committee (PEC), Pre-ECNEC সভায় অনুমোদনের সুপারিশ পেয়েছে। মোট ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মাইলফলক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও টেকসই শিক্ষা অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ১২-তলা একাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রী হল, শিক্ষক-কর্মকর্তা আবাসন, প্রশাসনিক ভবনের ৪র্থ ও ৫ম তলা সম্প্রসারণ, মেডিকেল সেন্টারের ১ম ও ২য় তলা সম্প্রসারণ, ২-তলা নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ আধুনিক জিমনেশিয়াম এবং মসজিদের অনুভূমিক সম্প্রসারণ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস সেকশনের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর।জানা যায়, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, সাব-স্টেশন, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ, বাউন্ডারি ওয়াল ও ভূমি উন্নয়নসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত রয়েছে।প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, অফিস ও আইটি সরঞ্জাম আধুনিকীকরণ করা হবে। এতে শিক্ষা ও গবেষণার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।এ বিষয়ে প্ল্যানিং অ্যান্ড ওয়ার্কস সেকশনের পরিচালক অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর বলেন, ‘প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদনের সুপারিশ পেয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকা। এটি হাবিপ্রবির ইতিহাসে একটি মাইলফলক। প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, অফিস ও আইটি সরঞ্জাম আধুনিকীকরণ করা হবে। শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত হবে ইনশাআল্লাহ।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিকল্পনা বিভাগ এবং সংশ্লিষ্ট সকলকে এই অর্জনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাবিপ্রবির একাডেমিক পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত হবে এবং আবাসন সংকট নিরসনসহ সার্বিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ Read more

কালকিনিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক
কালকিনিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার Read more

তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি
তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। Read more

এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন, বেড়েছে গোয়েন্দা তৎপরতা
এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন, বেড়েছে গোয়েন্দা তৎপরতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। ককটেল আতঙ্কে অনাকাঙ্ক্ষিত Read more

ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বাদল আকন্দ দল থেকে Read more

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন