সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি সামিরা হক। তিনি আগাম জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত থাকতে দেখা গেছে। সেখানে তিনি কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথাও বলেন।এর আগে সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে আদালত এই আদেশ দেন।রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘আমরা আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি। আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে, পাওয়া গেলে গ্রেফতার করা হবে।’সামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে হাইকোর্ট প্রাঙ্গণে দেখা গেছে।প্রসঙ্গত, প্রায় ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে হত্যা মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। গত ২০ অক্টোবরের ওই নির্দেশের পরদিন সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়।মামলায় আসামি হিসেবে আরও ১০ জনের নাম রয়েছে। তারা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় নায়ক সালমান শাহ। সে সময় তার মৃত্যু আত্মহত্যা বলে দাবি করেন স্ত্রী সামিরা। কিন্তু দীর্ঘদিন পর নতুন তদন্তে ঘটনাটি হত্যা হিসেবে পুনর্বিবেচনার নির্দেশ দেয় আদালত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার
রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১০ Read more

সাপাহারে বাজারে আসছে গুটি , আম রুপালী মিলবে ১৮ জুন
সাপাহারে বাজারে আসছে গুটি , আম রুপালী মিলবে ১৮ জুন

নওগাঁ জেলায় জেলা প্রশাসনের নির্ধারিত 'ম্যাঙ্গো ক্যালেন্ডার' অনুযায়ী আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। সেই অনুযায়ী Read more

বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি
প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি

প্রতিষ্ঠার পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ প্রকিউরমেন্ট (ক্রয়) বিভাগ গঠন করতে পারেনি গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এর ফলে Read more

নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা
নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা

নড়াইল সদর উপজেলার কমলাপুর ও গন্ধবখালী এলাকায় বিগত ১০ বছর ধরে দুটি সেচ পাম্প বন্ধ থাকায় জমি চাষে হিমশিম খাচ্ছেন Read more

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন