আগামী ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে হবে নাকি ভর্তি পরীক্ষার ভিত্তিতে, এ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। এদিকে অভিভাবক ঐক্য ফোরাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল লটারি চালু রাখার দাবি জানিয়েছে।অন্যদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি পরীক্ষার পক্ষে মত প্রকাশ করেছেন। এ নিয়ে চলমান বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে বুধবার (২৯ অক্টোবর) বৈঠকে বসতে যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আগামী শিক্ষাবর্ষে স্কুল ভর্তি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। লটারি পদ্ধতি থাকবে নাকি ভর্তি পরীক্ষা ফিরবে, সে বিষয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে, এবার সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা ভর্তির সময় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দেশের সরকারি স্কুলের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের কাছে লিখিতভাবে এ বিষয়ে আবেদন করেন।আবেদনে শিক্ষকরা বলেছেন, শিক্ষার্থীর ভবিষ্যৎ ও অভিভাবকের উৎকণ্ঠা লাঘবে মাধ্যমিক বিদ্যালয়ের সব শ্রেণিতে লটারির পরিবর্তে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহাল করা জরুরি। অন্যথায়, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।এছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি ও সব ধরনের কোটা বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।এক বিবৃতিতে তারা বলেন, ‘লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হলে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আসবে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি কোচিংয়ের চাপ থেকে রেহাই পাবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ
নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ

বাংলা সিনেমার গণমানুষের নায়ক প্রয়াত চিত্রনায়ক মান্নার আজ ৬০তম জন্মবার্ষিকী। ১৯৬৪ সালে ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন গুণী Read more

ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান
ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরে পানিতে ডুবে দুই বছরের শিশু মারিয়ার মৃত্যু হয়েছে।  সে সেখানকার আজিজুর সর্দারের বাড়ির ভাড়াটিয়া জুয়েল হোসেনের মেয়ে। এই ঘটনায় Read more

পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট

পঞ্চগড় শহরের জালাসী এলাকায় তানিম অটো রাইস মিলের তরল বর্জ্য সরাসরি নির্গমনের কারণে ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই এলাকার Read more

৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন