পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।এ সময় শামীম চোরকে দেখতে পেয়ে পিছু নেন এবং তাকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ওই ব্যক্তি সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।এ ঘটনায় বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে Read more

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই Read more

তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ
তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের গরু হাঁটি থেকে ঢুলিয়ার মোড় যাওয়ার রাস্তার পাশে পুরাতন বিএস কোয়াটারের সামনের রাস্তাটিতে আবর্জনার স্তূপ Read more

চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক
চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন