নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহিদ আব্দুস সালাম হলের কমন প্লেসগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যান্টিনেও ধূমপানজাতীয় দ্রব্যাদি বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে।গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সালাম হলে সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসারে হলের অভ্যন্তরে কমন প্লেস হিসেবে বিবেচিত স্থানসমূহ, যেমন, ক্যান্টিন, ডাইনিং, রিডিং রুম, স্পোর্টস ও গেস্ট রুমে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।এছাড়া, বিড়ি, সিগারেট ও ধূমপান সংশ্লিষ্ট অন্যান্য দ্রব্যাদি ক্যান্টিন কর্তৃক রাখা ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।এই বিষয়ে হলের প্রভোস্ট মো. ফরিদ দেওয়ান বলেন, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে একটি নোটিশ জারি করেছি। তবুও এ ধরনের ঘটনা ঘটছে, যা সত্যিই দুঃখজনক। গতকাল আমরা একটি মিটিং করেছি এবং সেখানে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ হলের কমন প্লেসগুলোতে ধূমপান না করে। সংশ্লিষ্ট হলের দোকানদার নিজেও স্বীকার করেছেন যে তিনি কোনো ধরণের ধূমপানের সামগ্রী ব্যবহার করেন না। তবে অভিযোগ পাওয়া গেছে, সেখানে বসে অনেকে ধূমপান করে।’তিনি আরো বলেন, ‘আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছি—যারা এ ধরনের কাজ করে, তাদের শনাক্ত করে নোটিফাই করতে হবে। আমাদের হল প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত নজরদারি থাকবে। যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ধূমপানবিষয়ক নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে ফসল চাষে যুবলীগ নেতার বাধা
লক্ষ্মীপুরে ফসল চাষে যুবলীগ নেতার বাধা

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের পায়তারার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সোহাগুর রহমান শুভ'র বিরুদ্ধে। দখলের উদ্দেশ্যে জমির মালিক ও Read more

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর-দোকান পুড়ে ছাই
ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর-দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের দুটি বসত ঘর, আসবাবপত্র ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে Read more

ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলার পলাতক আসামি, আওয়ামী লীগ নেতা ও সাবেক নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল Read more

১০ লাখ কর্মী নিবে দক্ষিণ কোরিয়া
১০ লাখ কর্মী নিবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেদেশে বিদেশ থেকে মৌসুমী শ্রমিক বা খণ্ডকালীন কর্মী কাজ করবে। মৌসুমী বলতে মার্চ মাস থেকে Read more

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন