এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে গাজীপুর সদরে ৮ দশমিক ৫৮ একর, শ্রীপুরে ৪ দশমিক ৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২ দশমিক ৬৮ একর, মহেশখালীতে ১৮০ দশমিক ২৮২১ একর, কক্সবাজার সদরে ২ দশমিক ১২০০ একর এবং চকরিয়া সদর এলাকায় দশমিক ৯৬৭৫ একর জমি জব্দ করা হয়।দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি (সাইফুল আলম) এবং তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদসমূহ অন্যত্র হাস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধার করা দুরুহ হয়ে পরবে।এজন্য সাইফুল আলম  ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থসংশ্লিষ্টদের এসব স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে জব্দ করা প্রয়োজন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে করোনায় একদিনে প্রাণ গেল ৫ জনের
দেশে করোনায় একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ১৬ জনের মৃত্যু Read more

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে Read more

মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা, সেই কওমি মাদরাসা বন্ধ ঘোষনা
মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা, সেই কওমি মাদরাসা বন্ধ ঘোষনা

যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতিমাতুজোহারা নামের সেই কওমি মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েদের শোবার কক্ষে সিসি ক্যামেরা Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

অষ্টগ্রামে সেতুর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অষ্টগ্রামে সেতুর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডিসি সড়কের আশ্রম সেতুর পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন