নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব । মৃত্যুকালে তার বয়স হয়েছিল নয় বছর। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত হাবিব নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদের (চাক্কু) ছেলে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। স্থানীয়দের বরাত দিয়ে পোরশা থানাে ইনস্পেক্টর (তদন্ত) শাহ্ আলম বলেন,‘নিহত স্কুল ছাত্র দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এসময় স্থানীয় একটি ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।’তিনি আরও বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে মামলা দায়ের হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি Read more

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন
জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে Read more

করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু
করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও তিনজনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। Read more

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের Read more

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা
ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা

ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

ফেনসিডিল কান্ডে আলোচিত সেই এস আই কামাল প্রত্যাহার
ফেনসিডিল কান্ডে আলোচিত সেই এস আই কামাল প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটকের ঘটনায় অভিযুক্ত এস আই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন