জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করেন ঐকমত্য কমিশনের সদস্যরা।এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর ফরেন সার্ভিস একাডেমিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আলী রীয়াজ।ঐকমত্য কমিশনের সহ-সভাপতি জানান, সাংবিধানিক আদেশ দেওয়ার পর এবং জাতীয় সংসদে সাধারণ নির্বাচনর আগে বা ভোটের দিন সরকার যেন গণভোট অনুষ্ঠান করে, আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজ বলেছি, অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে একটি তফশিল, (গণভোট) নির্বাচনের তফশিল তৈরি করে ফেলে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দলের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো আছে। এ প্রক্রিয়ায় বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন এবং গণভোট অনুষ্ঠান সবাই মনে করেছে সবার অংশগ্রহণের জন্য এটা নিশ্চিত করা অত্যাবশ্যকীয়।আলী রীয়াজ আরও বলেন, সে বিবেচনায় জাতীয় ঐকমত্য কমিশন গণভোটের প্রস্তাব বা সুপারিশ করেছে। গণভোট অনুষ্ঠানের তারিখ বিষয়ে ভিন্নমত বিবেচনা করে পাশাপাশি এটির যেহেতু একটি লজিস্টিকাল আসপেক্ট আছে, এটাকে কখন করা যাবে, কীভাবে করা যাবে সে বিষয়ে কশিমনের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য নেই এবং আমাদের পক্ষে সেটা নির্ধারণ করা সম্ভব নয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

খুলনার শিববাড়ি মোড় এলাকায় আদ-দ্বীন হাসপাতালের একটি চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে হঠাৎ আগুন লেগে গাড়িটি সম্পূর্ণ Read more

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার Read more

১৪ বছর ধরে শয্যাশায়ী পারুল ফিরতে চান স্বাভাবিক জীবনে
১৪ বছর ধরে শয্যাশায়ী পারুল ফিরতে চান স্বাভাবিক জীবনে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব অলিনগর (বিশ্বটিলা) গ্রামের পারুল আক্তারের জীবন যেন এক দীর্ঘ দুঃসহ লড়াইয়ের নাম। মাত্র ৪০ বছর বয়সে Read more

উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা
উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী 'আশঙ্কামুক্ত' বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত Read more

দোকান নয়, ‘স্বপ্ন’ পুড়ে ছাই পাকুন্দিয়ার নাসিমার
দোকান নয়, ‘স্বপ্ন’ পুড়ে ছাই পাকুন্দিয়ার নাসিমার

দুই ছেলে, দুই মেয়েকে রেখে স্বামী বকুল মিয়া দ্বিতীয় সংসার নিয়ে স্ত্রীকে ফেলে রেখে অবস্থান করছেন ঢাকায়। চার সন্তান নিয়ে Read more

ডা. জুবাইদার জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছে বিএনপি
ডা. জুবাইদার জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন