ফুচটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে কি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে? সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে এই প্রশ্নের গুরুত্ব। ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকেই ফুটবল দুনিয়া অপেক্ষায়—আরেকবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন কি এই মহাতারকা?এবার সেই জল্পনায় নিজের মুখ খুললেন মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে খেলার আগ্রহের কথা জানালেন এই তারকা। তবে আগের মতোই শর্ত একটাই—সব কিছু নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ কিছু। আমি সেখানে থাকতে চাই, আর যদি থাকি, তাহলে দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই।’তিনি আরও যোগ করেন, ‘ইন্টার মায়ামির হয়ে আগামী মৌসুমের প্রস্তুতি শুরু হলে প্রতিদিন নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করব। আমি ফিট থাকলে অবশ্যই খেলতে চাই। আগের বিশ্বকাপ আমরা জিতেছি, আর সেটি ধরে রাখার সুযোগ পাওয়া সত্যিই দারুণ হবে।’২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি আগেও একইরকম অবস্থান নিয়েছিলেন। গত সেপ্টেম্বরেও তিনি জানিয়েছিলেন, সিদ্ধান্ত নেবেন শরীরের অবস্থা দেখে। মেসি বলেন, ‘শরীর যখন সাড়া দেয় না, তখন ফুটবল উপভোগ করা যায় না। আমি চেষ্টা করি নিজের সঙ্গে সৎ থাকতে। ভালো লাগলে খেলব, না লাগলে নয়।’মাঠে মেসির পারফরম্যান্স এখনো আগের মতোই চোখ ধাঁধানো। এমএলএসের চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন নিজের প্রথম গোল্ডেন বুট। পাশাপাশি এমভিপি (Most Valuable Player) পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন তিনি। যদি এই পুরস্কার জিততে পারেন, তবে তিনি হবেন প্রথম খেলোয়াড়, যিনি টানা দুই মৌসুমে এমভিপি জিতবেন।এই মুহূর্তে মেসির নজর ক্লাব সাফল্যের দিকে। এমএলএস কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে ৩–১ গোলে জিতেছে মায়ামি। আসছে ২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে জিতলেই নিশ্চিত হবে শেষ চারে জায়গা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার
ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই Read more

নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!
নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা Read more

শ্রীলঙ্কায় নৌবাহিনীর সাবেক প্রধান গ্রেপ্তার
শ্রীলঙ্কায় নৌবাহিনীর সাবেক প্রধান গ্রেপ্তার

শ্রীলঙ্কায় সোমবার দেশটির নৌবাহিনীর সাবেক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ বছর আগে এক ব্যক্তি অপহৃত ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তকারীরা Read more

গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার

গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে প্রথমস্থান অর্জন করেছেন বাংলাদেশি রেসার অভিক আনোয়ার। মোট ২ ঘণ্টার রেসিংয়ে প্রায় ৩শ' কিলোমিটার দূরত্বের এই Read more

মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান
মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ২ ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের Read more

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল: এরদোয়ান
মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল: এরদোয়ান

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন