চট্টগ্রাম নগরের রাজনৈতিক অঙ্গন আবারও রক্তে রঞ্জিত হলো। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় ব্যানার সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ধাওয়া–পাল্টাধাওয়া ও গুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন যুবদল কর্মী মো. সাজ্জাদ (২৬)। গুলিবিদ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত আটজন।ঘটনাস্থলে রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এলাকাবাসীর আতঙ্ক আর রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছায়, শুরু হয় ধাওয়া–পাল্টাধাওয়া। পরে একপক্ষ ভবনের ছাদ থেকে গুলি ছুড়ে, এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন যুবদল কর্মী সাজ্জাদ।এ সময় রক্তাক্ত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।স্থানীয় বাসিন্দা মিনহাজুল ইসলাম সময়ের কন্ঠস্বর-কে জানান, ‘মধ্যরাতে হঠাৎ একের পর এক গুলির শব্দ শোনা যায়। মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে দৌড়াতে থাকে। পরে দেখি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় রিকশা ও মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো এলাকা তখন যুদ্ধক্ষেত্রের মতো।’আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম পটকা বা আতশবাজি ফোটানো হচ্ছে। কিন্তু পরে বুঝতে পারি গুলির শব্দ। তখন সবাই জান বাঁচাতে দৌড়ায়।’এই প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, ‘গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুকে গুলির আঘাত ছিল। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’নিহত সাজ্জাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তখন একে একে পৌঁছাতে থাকে আহতরা, তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।চমেক হাসপাতালে অবস্থানরত জিএম সালাউদ্দিন আসাদ নামের ছাত্রদলের এক নেতা অভিযোগ করেন, ‘যুবলীগের সন্ত্রাসীরা যুবদলের পরিচয় ব্যবহার করে নানা অপকর্ম করছে। মেয়রের ছবি লাগিয়ে তারা ব্যানার ঝুলিয়েছিল। মেয়রের নির্দেশে আমাদের ছেলেরা ব্যানার খুলতে গেলে তাদের তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরে উদ্ধার করতে গেলে ভবনের ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে সাজ্জাদ মারা যায়।’তবে বিএনপির স্থানীয় নেতারা বলছেন, এটি দলীয় অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেয়রপন্থী ও বিরোধী পক্ষের মধ্যে প্রভাব বিস্তার, পোস্টার–ব্যানার ঝুলানো এবং স্থানীয় নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা দিন দিন সংঘাতে রূপ নিচ্ছে।বাকলিয়া থানার এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’তিনি আরও জানান, নিহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর
কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল ২০২৫ Read more

ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় পাহাড়ি টিলা ভূমি সমৃদ্ধ লাল মাটি Read more

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৯ মে) রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার জুড়ান মোল্লার Read more

ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে
ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে শেষ পর্যন্ত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার মধ্যে কী কথা হয়েছে Read more

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যেখানে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে Read more

দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান
দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান

দেশে দীর্ঘদিনের কাশির সমস্যায় ভুগছেন অনেকেই। সারাজীবন কাশির ওষুধ খেয়ে যাওয়া যেমন কষ্টকর, তেমনি তা শরীরের জন্যও সবসময় ভালো নয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন