যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম পোর্ট থানার সাদিপুর গ্রামের শাহাদৎ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।সোমবার (২৭ অক্টোবর) সকালে পুকুরপাড় এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।আলিমের স্বজনেরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন। বেশ কয়েকদিন ধরে আলিমের খোঁজ ছিল না। তাদের দাবি, আলিমকে কেউ হত্যা করেনি, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক কুমার সাহা জানান, আলিম মূলত ভবঘুরে ছিলেন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে পরিচয় শনাক্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আলিমের বড় ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনিও ভবঘুরে জীবনযাপন করতেন এবং কক্সবাজারে রাস্তার পাশে একইভাবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত Read more

নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!
নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!

নীলফামারীর ডোমার উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর Read more

বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপ গ্রহণকে উৎসাহিত করতে Read more

প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ
প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দু'পক্ষের চলমান সংঘর্ষের মধ্যে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে এপার সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন