দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, রোববার (২৬ অক্টোবর) পৃথক রুটিন অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে। সকল ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানায় মার্কিন প্রশাসন। উভয় ঘটনার কারণ খুঁজে বের করতে বিস্তর অনুসন্ধান শুরু করেছে দেশটির নৌবাহিনী।রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় মার্কিন নৌবাহিনী জানায়, মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএসএম) ‘ব্যাটল ক্যাটস’র জন্য নিযুক্ত একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বিমানবাহী রণতরি ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। ঘটনার পর, বিকেল ৩টা ১৫ মিনিটে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ) ২২-এর ‘ফাইটিং রেডককস’র জন্য নিযুক্ত একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট ফাইটারও নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানিয়েছে, উভয় আকাশযানের ক্রু সদস্যরা সফলভাবে বেরিয়ে আসেন এবং তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।এই বসন্তে লোহিত সাগরে নৌবাহিনীর দুটি সুপার হর্নেট জেট হারিয়ে যাওয়ার পর একই সিরিজের যুদ্ধবিমান হারানোর এটি তৃতীয় কোনো দুর্ঘটনা। নৌবাহিনীর মতে, একটি পৃথক এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলারেরও বেশি।চীন এবং দক্ষিণ-পূর্ব এশীয় বেশ কয়েকটি দেশ দ্বারা বেষ্টিত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে বেইজিং প্রায়ই সমস্ত কৌশলগত জলপথের মালিকানা দাবি করে।প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই দশক ধরে সমুদ্রের ধারে সামরিক স্থাপনা নির্মাণ করে তার আঞ্চলিক দাবিকে শক্তিশালী করেছে বেইজিং, যা আন্তর্জাতিক জলপথ দিয়ে অবাধ যাতায়াত বজায় রাখার মার্কিন প্রচেষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ করে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ায় কূটনীতিক সফরের মধ্যেই ঘটল এমন বিমান দুর্ঘটনা। এই সফরে বাণিজ্য সম্পর্ক ইতিবাচক পর্যায়ে নিয়ে যেতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।আপেক্ষিকভাবে শান্ত মনে হলেও উভয় দেশের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিক্ত হয়ে ওঠে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রোববার বলেন, ট্রাম্প এবং শির মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের আগে উত্তেজনা কমিয়ে একটি কাঠামোগত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বলেন, Read more

‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে Read more

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা Read more

র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী
র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেয়া শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার Read more

এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন