কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা এটা স্বীকার করে রাজনীতি করি। আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। আমাদের কোনো সমর্থককে আমরা অস্বীকার করি না। পদ না থাকলেও তাদের আমরা স্বীকার করি বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।রোববার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু ও জোবায়েদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।ছাত্রদলের সভাপতি বলেন, আমরা সমাজে অবদান রাখা ব্যক্তিদের ভুলে যাই। তবে দোয়া মাহফিলের এই সংস্কৃতি ধরে রাখতে হবে। সবাইকে মনে রাখতে হবে, আমাদের সত্য ও নীতি-নৈতিকতার পথে থাকতে হবে। সর্বক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে। জোবায়েদ হত্যার দিন স্থানীয়রা দেখেছে, যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানাবে। তবে শিক্ষার্থীদের যেন স্থানীয়দের দ্বারা ক্ষতির সম্মুখীন না হতে হয়, এটা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে ছাত্রদলের পদধারী নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তারা বেঁচে থাকাকালীন ছাত্রদলের সক্রিয় কর্মী (ওয়েল অ্যাক্টিভিস্ট) ছিলেন। আমরা দেখেছি, তাদের মৃত্যুর পর সবাই তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। কারণ, তাদের নৈতিক চরিত্র ছিল উন্নতমানের। আমরা বলি না আমাদের শতভাগ নেতাকর্মী জোবায়েদ ও সাম্যের মতো, কিছু খারাপ আছে। কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী।যারা হত্যা ও গুমের শিকার হয়েছেন, তাদের স্মরণ করতে প্রশাসনকে আহ্বান জানিয়ে এবং জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) শাখা ছাত্রদলের প্রশংসা করে রাকিব আরও বলেন, শাহাদাত বরণ করার পর প্রশংসা ছাড়াও তারা জীবিত অবস্থায়ও প্রশংসার দাবিদার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা প্রশংসার দাবিদার। চাঁদাবাজদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বাসস্ট্যান্ড উচ্ছেদ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব না থাকায় স্বস্তি
এসএসসি পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব না থাকায় স্বস্তি

আজ থেকে সারাদেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ৮৪ Read more

ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি

অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে চাঁদপুরের ইলিশ বিক্রি হয় চড়া দামে। এতে সাধারণ ক্রেতা ও স্থানীয়রা ইলিশের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত। Read more

ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

শিক্ষা খাতে ন্যায্য দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ‘লোক দেখানো’
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ‘লোক দেখানো’

দীর্ঘ ১২ দিন ইসরায়েল ও ইরানের মধ্যকার হামলা-পাল্টার পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন

 নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে Read more

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিরসনের ডাক দিল শ্রীলঙ্কা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিরসনের ডাক দিল শ্রীলঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন