বাংলাদেশে একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। রোববার (২৬ অক্টোবর) এই জরুরি তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।অনেকেরই নিজের নামে কয়টি সিম আছে তা ঠিকভাবে জানা নেই। তবে এটি জানা খুবই জরুরি। কারণ, কেউ আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে আপনার নামে সিম রেজিস্ট্রেশন করে ফেলতে পারে। পরে সেই সিম যদি কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়, তার দায়ও পড়তে পারে আপনিই। এছাড়া, ১০টির বেশি সিম থাকলে অবশিষ্ট সিম বন্ধ হয়ে যেতে পারে, যেখানে আপনার গুরুত্বপূর্ণ সিমও থাকতে পারে।আগে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। কিন্তু সিম জালিয়াতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিটিআরসি এখন এই সীমা কমিয়েছে।আপনি সহজেই জানতে পারবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে। এজন্য প্রয়োজন শুধুমাত্র একটি মোবাইল ফোন এবং আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা।যে কোনো অপারেটরের (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) ফোন থেকে *ডায়াল মেনুতে 16001# লিখে কল করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডির শেষ ৪ সংখ্যা চাওয়া হবে।সেই সংখ্যা পাঠালে ফেরত এসএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন অপারেটরের। এখানে সিম নম্বর পুরোটা দেখানো হবে না, শুধু শুরু ও শেষের তিনটি সংখ্যা দেখানো হবে।যদি কোনো সিম আপনি ব্যবহার না করেন এবং তা বাতিল করতে চান, তাহলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার-এ গিয়ে আবেদন করতে পারবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩
মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী মোঃ চাঁন মিয়াসহ তিনজনকে আটক করা Read more

ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা ও জুলাই Read more

দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল
দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার Read more

মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের
মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন