কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করে প্রচারিত এক “অ্যান্টি-ট্যারিফ” বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।অন্টারিও প্রদেশের তৈরি এই বিজ্ঞাপনকে তিনি “প্রতারণামূলক ও শত্রুতামূলক” বলেও অভিহিত করেছেন। রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ট্রাম্প জানিয়েছেন, কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানো হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে “প্রতারণামূলক” বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।তিনি লেখেন, “তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।”এর আগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এর পরদিন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, তিনি আলোচনার সুযোগ রাখতেই যুক্তরাষ্ট্রে প্রচারিত তাদের “অ্যান্টি-ট্যারিফ” বিজ্ঞাপন প্রচার স্থগিত করবেন।তবে তিনি বলেন, এই সপ্তাহান্তে এবং ওয়ার্ল্ড সিরিজের খেলার সময় বিজ্ঞাপনটি সম্প্রচারিত হবে। এবারের সিরিজে মুখোমুখি হয়েছে টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স।প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির বিরোধিতা করলেও কানাডা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার সব পণ্যের ওপর গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যদিও বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অনেক পণ্য এই শুল্কমুক্ত তালিকায় রয়েছে।এছাড়া ধাতুতে ৫০ শতাংশ এবং অটোমোবাইল খাতে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। আর ট্রাম্পের নতুন ঘোষণায় এই শুল্কের ওপর আরও ১০ শতাংশ পয়েন্ট যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।মূলত কানাডার মোট রপ্তানির তিন-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রে যায় এবং দেশটির অটোমোবাইল শিল্পের বড় অংশই অবস্থিত অন্টারিও প্রদেশে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হতে যাচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) Read more

অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ
অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: সিটি Read more

১৬,৮২০ কোটি ডলারের মালিক, পুরো সম্পদ দান করবেন জীবদ্দশাতেই
১৬,৮২০ কোটি ডলারের মালিক, পুরো সম্পদ দান করবেন জীবদ্দশাতেই

বিলিয়নেয়ারদের মাঝে তিনি এক ব্যতিক্রমী চরিত্র। বিলাসিতার মোহ নেই, নেই আড়ম্বরপূর্ণ জীবনযাপন। অথচ সম্পদের দিক দিয়ে তিনি বিশ্বের শীর্ষ ধনীদের Read more

মুন্সিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
মুন্সিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৪ কেজি গাঁজাসহ মো. ফয়সাল গিয়াস উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৬ Read more

দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ
দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ

কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ‘ধ্বংসের পথে’ যাওয়ার প্রতিবাদে এবং প্রান্তিক খামারিদের অধিকার রক্ষার স্বার্থে তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন Read more

রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বললেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে
রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বললেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে

যুদ্ধ শেষে করার পদক্ষেপ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া। এমনকি রাশিয়ার সাথে যারা বাণিজ্য করে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন