সালমান শাহর অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এর পর থেকেই বেরিয়ে আসছে এ নায়কের মৃত্যু ঘিরে একের পর এক ঘটনা। তারই ধারাবাহিকতায় আলোচনায় এবার মর্গে ডোম রমেশের বক্তব্য।ময়নাতদন্তের জন্য রমেশ-ই সালমানের মরদেহে ছুরি চালিয়েছিলেন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিস্তব্ধ ঘরে শুয়ে থাকা নায়কের মরদেহ কাটতে কাটতেও রমেশের বিশ্বাস হচ্ছিল না সালমান মারা গেছেন।ধর্মান্তরিত হয়ে রমেশ এখন সেকান্দার। সম্প্রতি সংবাদমাধ্যমকে সালমানের মরদেহ কাটার অনুভূতি প্রকাশ করেছেন তিনি। তার কথায়, ‘শুনেছি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর বিষয়ে আবারও লেখালেখি হচ্ছে।আমরা তো অত বুঝি না, তবে শুনেছি এবার পরিবার হত্যা মামলার অনুমতি পেয়েছে।’ তিনি বলেন, ‘চিত্রনায়ক সালমান শাহর ভক্ত ছিল এ দেশের লাখ লাখ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এদের মতো সে সময় আমিও ছিলাম একজন। হঠাৎ শুনতে পেলাম সালমান শাহ মারা গেছেন, লাশ আনা হচ্ছে মর্গে।হয়তো সেদিন বন্ধের দিন ছিল, মানে সরকারি ছুটি শুক্রবার। লাশ নিয়ম অনুযায়ী পুলিশ নিয়ে এলো মর্গে। সে সময় মর্গে হাজার হাজার মানুষের ভিড়। এদের মধ্যে ছিলেন চলচ্চিত্রের তখনকার নামিদামি নায়ক-নায়িকাসহ শোবিজ জগতের প্রায় সব মানুষজন। মর্গের সামনে হাজার হাজার মানুষ—সবাই অঝোরে কাঁদছে তাদের প্রিয় নায়ক সালমান শাহর জন্য।কেউ যেন তখনকার তুখোড় জনপ্রিয় সালমান শাহর মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছে না।এরপর বলেন, ‘তখন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ এত আধুনিক ছিল না। পুরাতন মর্গে লাশটি নেওয়া হলো। চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্ত সম্পন্ন করি আমি। আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই। ফরেনসিক চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্তের সময় সব কিছুই করতে হয়।’বর্তমানে অবসর যাপন করা এই ডোম বলেন, ‘৩৫ বছর চাকরি শেষে বর্তমানে অবসর জীবন কাটাচ্ছি। হাজার হাজার লাশ কেটেছি। কিন্তু সালমানের লাশে হাত দেওয়ার স্মৃতি ভোলার নয়।’১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমানের পরিবার দাবি করে, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। অবশেষে গত ২০ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলার সদর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩
বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩

নওগাঁয় বিলকিস আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ Read more

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ
স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ Read more

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল ইরান
ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল ইরান

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রতি পুনরায় নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস Read more

চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে Read more

প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে
প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে

প্রত্যাহারের জন্য সরকারকে প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা দিয়েছে বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী ১২শ’ এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন