ভোলা শহরের নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় ক্ষিপ্ত হয়ে পৌরসভার ৩টি ময়লার গাড়িতে আগুন দিয়েছেন ফুটপাত ব্যবসায়ীরা। এ সময় ফুটপাত হকারদের সঙ্গে পৌরসভার কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে।জানা গেছে, দীর্ঘদিন ধরে ভোলা শহরের নতুন বাজার সড়কের দু’পাশ অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন ফুটপাত ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পরেছেন পথচারীরা। জেলা প্রশাসন ও পৌরসভার সহায়তায় কয়েক দফায় উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সতর্ক করলেও তারা পুনরায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পরে শনিবার বিকেলে পুনরায় উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। এ সময় ফুটপাত ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে পৌরসভার ৩টি ময়লার গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ও পৌর কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গাড়িতে আগুন জ্বলতে দেখে তারা আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে পৌরসভার তিনটি গাড়ি আংশিক পুড়ে গেছে।পথচারীরা বলছেন, ফুটপাত কোনো ব্যবসায়ের জায়গা নয়। তারা অবৈধ স্থাপনা দখল করে দীর্ঘদিন সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করেছেন। আজ তারা সরকারি গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটপাত ব্যবসায়ী বলেন, তারা যে জায়গাটি দখল করে ব্যবসা করছেন, সেই জায়গাটি পৌরসভার নয়। সেটি মুক্তিযোদ্ধা সংসদের জায়গা। তাদের ব্যবসার স্থান পূর্ব নির্ধারণ না করে অভিযান চালানোর কারণে এমন ঘটনা ঘটেছে।পৌর কর্তৃপক্ষ বলছেন, ভোলা নতুন বাজার সড়কে দীর্ঘদিন ধরে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন ফুটপাত ব্যবসায়ীরা। কয়েক দফায় তাদের সতর্ক করার পরেও দোকান না সরানোর কারণে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসব দোকান সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছে। পথচারীদের নির্বিঘ্নে চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই অভিযান চালানো হয়েছে।এদিকে ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা
কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারায় আবারও দেখা মিলেছে বন্য হাতির। তবে এবার ধানখেত বা ফসলি জমিতে নয়, সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাজির হয় তারা। বুধবার Read more

২৩ আগস্ট: নামাজের সময়সূচি
২৩ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের Read more

শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ
শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে শঙ্খনদী। নদীর পানিপ্রবাহ বিপদসীমার কাছাকাছি এসে ঠেকেছে। Read more

গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

 মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক।রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার Read more

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

আজ সেপ্টেম্বরের তৃতীয় রবিবার, আজ স্ত্রীর প্রশংসা দিবস। আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস (Wife Appreciation Day)। Read more

আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস
আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন